এক্সপ্লোর

Realme Smartphones: রিয়েলমি জিটি ৬টি ফোন ভারতে কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

Realme GT 6T: ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। বলা হচ্ছে এই ফোন রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের rebadged ভার্সান হতে পারে।

Realme Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি 'জিটি' সিরিজের (Realme GT Series) নতুন ফোন। এবার লঞ্চ হবে রিয়েলমি জিটি ৬টি ফোন (Realme GT 6T)। সম্প্রতি রিয়েলমি সংস্থা এই ফোন (Realme Smartphones) লঞ্চের দিনক্ষণ প্রকাশ করেছে। আগামী ২২ মে দুপুর ১২টায় রিয়েলমি জিটি ৬টি ফোন ভারতে লঞ্চ হবে। অন্যদিকে জানা গিয়েছে, ভারতে লঞ্চের পর রিয়েলমি জিটি ৬টি ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এর পাশাপাশি অফলাইনে দেশের কিছু দোকান থেকেও এই ফোন কেনা যাবে। বলা হচ্ছে এই ফোন রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের rebadged ভার্সান হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ফোনটি এপ্রিল মাসের চিনে লঞ্চ হয়েছে। যদি রিয়েলমি জিটি ৬টি ফোন সত্যিই রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের rebadged ভার্সান হয় তাহলে দুই ফোনের ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশনে মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। 

রিয়েলমি জিটি ৬টি ফোনে কী কী ফিচার থাকতে পারে, ডিজাইন কেমন হতে পারে, দেখে নিন একঝলকে 

  • রুপোলি রঙে এই ফোন লঞ্চ হতে পারে। সঙ্গে থাকতে পারে গ্লসি ফিনিশ বা চকচকে ভাব। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। দুটো আলাদা ক্যামেরা মডিউল থাকতে পারে। 
  • সামান্য উঁচু গোলাকার দুটো ক্যামেরা মডিউল ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে সাজানো থাকতে পারে। 
  • এছাড়াও তৃতীয় একটি গোলাকার মডিউল থাকতে পারে। সেখানে ডুয়াল এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। 
  • ফোনের ডানদিকের অংশে থাকতে পারে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন। 
  • ফোনের নীচের অংশে থাকতে পারে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্পিকার গ্রিল। 
  • রিয়েলমি জিটি ৬টি ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর।
  • এছাড়াও এই ফোনে থাকতে পারে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির 1.5K BOE S1 8T LTPO OLED ডিসপ্লে দেখা যেতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এর উপর থাকতে পারে Gorilla Glass Victus 2 প্রোটেকশন। 

ভারতে রিয়েলমি জিটি ৬টি ফোনের দাম কত হতে পারে 

টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, ভারতে এই ফোনের দাম ৩১,৯৯৯ টাকা হতে পারে। এক্স মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন ওই টিপস্টার। তবে রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। ফলে লঞ্চের সময় দামের হেরফের হতে পারে। রিয়েলমি জিটি ৬টি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে পারে। Android 14-based OS- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত থাকবে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে যার সঙ্গে আলট্রা ওয়াইড লেন্স যুক্ত থাকার কথা রয়েছে। ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩ এবং এনএফসি কানেক্টিভিটি সাপোর্ট। ১২ জিবি র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনাও রয়েছে রিয়েলমি জিটি ৬টি ফোনে। 

আরও পড়ুন- নোকিয়া নয়, নতুন নামে ভারতে আসছে এইচএমডি গ্লোবালের প্রথম ফোন, কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget