এক্সপ্লোর

Oneplus Nord Smartwatch: কম দামে বেশি ফিচার, ওয়ানপ্লাস আনছে এই স্মার্টওয়াচ

Oneplus Nord Smartwatch: নতুন স্মার্টওয়াচের সঠিক স্পেকস ও বৈশিষ্ট্যগুলির এখনও জানা যায়নি। তবে ডিভাইসটির দাম 5,000 থেকে 8,000 টাকার মধ্যে হতে পারে।

Oneplus Nord Smartwatch: ফ্ল্যাগশিপ OnePlus 10 Pro এর সঙ্গে আসতে পারে বাজেট স্মার্টওয়াচ। ভারতে এই বিভাগে শীঘ্রই প্রবেশের প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। OnePlus Nord-এর এই স্মার্টওয়াচ বাজারে এলে কড়া টক্কর হবে Amazfit, Xiaomi, Realme-র সাশ্রয়ী স্মার্টওয়াচগুলির সঙ্গে। টেক সাইটগুলোর রিপোর্ট বলছে, বাজেট OnePlus Nord স্মার্টওয়াচ Nord 3 স্মার্টফোনের সঙ্গেও বাজারে আসতে পারে। 

Oneplus Nord Smartwatch: কত হতে পারে দাম ?
নতুন স্মার্টওয়াচের সঠিক স্পেকস ও বৈশিষ্ট্যগুলির এখনও জানা যায়নি। তবে ডিভাইসটির দাম 5,000 থেকে 8,000 টাকার মধ্যে হতে পারে। সেই ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যের স্মার্টওয়াচের বিভাগে পড়বে এই ডিভাইস৷ রিপোর্ট বলছে, OnePlus Nord ব্র্যান্ডের স্মার্টওয়াচ নিয়ে কাজ চলছে। এটি বছরের দ্বিতীয়ার্ধে OnePlus Nord 3 এর সাথে লঞ্চ হতে পারে।

Oneplus Nord Smartwatch: স্পেকস ও বৈশিষ্ট্য
নর্ড স্মার্টওয়াচের সম্ভাব্য কিছু স্পেকস ও ফিচার ইতিমধ্যেই সামনে এসেছে। টেক সাইটগুলির রিপোর্ট বলছে, রঙিন টাচস্ক্রিন ডিসপ্লে ও হার্ট রেট সেন্সর, SpO2 মনিটর, ঘুমের ট্র্যাকিং, স্টেপ কাউন্ট, নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল ইত্যাদির মতো অনেক বৈশিষ্ট্য থাকতে পারে এই স্মার্টওয়াচে। সম্ভবত আগামী দিনে ওয়ানপ্লাস স্মার্টওয়াচের টিজারেই এই সবকিছু দেখা যাবে। 

Oneplus Nord Smartwatch: এই ধরনের কী প্রোডাক্ট আছে ওয়ানপ্লাসের ? 
বর্তমানে এই হ্যান্ডসেট নির্মাতা দেশে OnePlus ব্যান্ড ও OnePlus Watch অফার করে। OnePlus Watch-এর দাম 14,999 টাকা। OnePlus ব্যান্ড ভারতে 2,499 টাকায় লঞ্চ করা হয়েছিল। দেশে ভাল স্মার্টওয়াচের প্রসঙ্গ উঠলে 10,000 টাকার বিভাগ ধরা হয়। এর নিচের শ্রেণিতে Realme, Amazfit, Xiaomi ছাড়াও দেশীয় ব্র্যান্ড বোট-এর আধিপত্য রয়েছে।

Oneplus Nord Smartwatch: কবে হবে নতুন প্রোডাক্ট লঞ্চ ?
শোনা যাচ্ছে, OnePlus শুধুমাত্র স্মার্টফোনের বাইরেও ভারতে তার নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাইছে। কোম্পানি সম্প্রতি OnePlus TV Y1s ও Y1s Edge চালু করেছে। এছাড়াও TV Y1s Edge Pro শীঘ্রই আসছে। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে OnePlus 10 Pro ইন্ডিয়া লঞ্চকে টিজ করেছে। এই ফ্ল্যাগশিপ প্রোডাক্টগুলি এই মাসের শেষের দিকে আসবে বলে আশা করা হচ্ছে।

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget