এক্সপ্লোর

OnePlus Watch 2: লঞ্চ হল ওয়ানপ্লাস ওয়াচ ২, একবার চার্জে চলবে প্রায় ১০০ ঘণ্টা- দাম কত ? আরও কী ফিচার্স ?

OnePlus Smart Watch: ২০২১ সালে প্রথম ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ওয়াচের মডেল। তাঁর তিন বছর পর ২০২৪ সালে এবার এসে গেল ওয়ানপ্লাস ওয়াচ ২। দাম কত হয়েছে এই ঘড়ির ?

OnePlus Smart Watch:  কথা ছিল ২৬ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাসের ওয়াচ ২ স্মার্টওয়াচের মডেল। সেই কথামতই ভারতের বাজারে এসে গেল ওয়ানপ্লাস ওয়াচ ২ (OnePlus Watch 2)। সম্প্রতি বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচটির মডেলটি। দুর্দান্ত স্পেসিফিকেশন আর নজরকাড়া দামে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠবে এই স্মার্টওয়াচ। কত দাম ? কী কী ফিচার্স আছে এই স্মার্টওয়াচে ?

২০২১ সালে প্রথম ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ওয়াচের (OnePlus Watch 2) মডেল। তাঁর তিন বছর পর ২০২৪ সালে এবার এসে গেল ওয়ানপ্লাস ওয়াচ ২। ওয়ানপ্লাসের এই সেকেন্ড জেনারেশন স্মার্টওয়াচে ব্যাটারি লাইফ বেশ দীর্ঘ, তাছাড়া গুগলের সবথেকে সাম্প্রতিক Wear OS 4 সফটওয়ার রয়েছে এই ঘড়িতে।

ওয়ানপ্লাস ২-এর ডিজাইন

সম্প্রতি লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১২ সিরিজের ফোনের মতই ওয়ানপ্লাস ওয়াচ ২-তে থাকছে ২.৫ডি স্যাফায়ার ক্রিস্টাল কভার, এই ঘড়ির যে চেসিস তা তৈরি হয়েছে মার্কিন মিলিটারি স্ট্যান্ডার্ড মেনে MIL-STD-810H স্টেইনলেস স্টিল দিয়ে। এই নতুন স্মার্টওয়াচে (OnePlus Watch 2) থাকছে জল ও ধুলোর নিরাপত্তা বেষ্টনী। স্ট্র্যাপ ছাড়া ঘড়ির ওজন ৪৯ গ্রাম এবং স্ট্র্যাপসহ ওজন ৮০ গ্রাম।

কী স্পেসিফিকেশন আছে

ওয়ানপ্লাস ওয়াচ ২-তে (OnePlus Watch 2) একটা ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, ৪৬৬ ৪৬৬ পিক্সেল রেজোলিউশন, ৬০০ নিটস পিক ব্রাইটনেস, কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট থাকছে এই ঘড়িতে। এছাড়াও স্ন্যাপড্রাগন চিপসেট থাকায় এটি গুগলের বেশ কিছু অ্যাপ ধারণ করতে পারবে, ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ও কিছু কিছু সাধারণ টাস্ক করতে পারবে এই ঘড়িতে। একটা সিঙ্গল ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ অপশন থাকছে এই ঘড়িতে।

ব্যাটারি লাইফ কত

এই ঘড়িতে থাকছে ৫০০ এমএএইচ ব্যাটারি, যেখানে সম্পূর্ণ চার্জ দিলে একটানা ১০০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে ঘড়ির ব্যাটারি। তবে হেভি ইউজের ক্ষেত্রে এই ব্যাটারি লাইফ ৪৮ ঘণ্টা পর্যন্ত। ওয়ানপ্লাসের দাবি মাত্র ১ ঘণ্টার মধ্যেই চার্জ দেওয়া যাবে।

দাম কত হয়েছে ওয়ানপ্লাস ওয়াচ ২-এর ?

ভারতের বাজারে ওয়ানপ্লাস ওয়াচ ২-এর (OnePlus Watch 2) দাম নির্ধারিত হয়েছে ২৪,৯৯৯ টাকায়। আমাজন, ফ্লিপকার্ট, রিলায়েন্স, ক্রোমা, ওয়ানপ্লাসের ওয়েবসাইট সহ সমস্ত ই-কমার্স ওয়েবসাইটে পাওয়া যাবে এই ওয়ানপ্লাস ওয়াচ ২। আগামী ৪ মার্চ পর্যন্ত একটা ছাড় দেওয়া হচ্ছে এই স্মার্টওয়াচে।

আইসিআইসিআই ব্যাঙ্ক ওয়ান কার্ডের মাধ্যমে এই স্মার্টওয়াচের পেমেন্ট করলে অতিরিক্ত ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে।  

আরও পড়ুন: Tech Tips: আপনার ফোনের ভাইরাস ঢুকেছে কিনা বুঝবেন কীভাবে? রইল কিছু টিপস

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget