এক্সপ্লোর

Oppo A59 5G: অবিশ্বাস্য! সস্তায় নতুন মডেল নিয়ে এল Oppo, কী ফিচার্স রয়েছে?

Oppo A59 5G Specifications: আগামী ২৫ ডিসেম্বর থেকে ক্রেতারা কিনতে পারবেন Oppo A59 5G, সস্তা দাম, ভাল ফিচার্স সব মিলিয়ে বেশ আকর্ষণীয় এই মডেলটি। থাকছে ক্যাশব্যাক অফারও। জানুন বিশদে-

 Tech News: স্মার্টফোনের দুনিয়ায় 'টেক জায়ান্ট' বলা হয় Oppo-কে। আর এই Oppo-র সেরা সেরা মডেলের পর এবার কম দামে আরও একটি দুর্দান্ত মডেল এসে গেল ভারতের বাজারে (Indian Market)। বহুদিন ধরেই গুঞ্জন ছিল এরকম একটি মডেল আসতে চলেছে বাজারে, অবশেষে ফোনপ্রেমীদের কাছে এবার সুখবর পৌঁছেই গেল। Oppo দাবি করছে যে এই মডেলটিই এখনও পর্যন্ত বাজারে সবথেকে সস্তার 5G ফোনের মধ্যে রয়েছে। কী নতুন ফিচার্স থাকছে এই ফোনে (Oppo A59 5G)? দামই বা কত হতে চলেছে?

মডেলের বৈশিষ্ট্য

বাজারে এসে গেল Oppo A59 5G। স্লিম বডি ডিজাইনের সঙ্গে সঙ্গে এতে থাকছে 90Hz সানলাইট স্ক্রিন। স্টোরেজের দিক থেকে দেখতে গেলে এতে রয়েছে 6 GB RAM আর 128 GB ROM। তবে এর RAM অতিরিক্ত আরও 6 GB পর্যন্ত বাড়ানো যাবে মোবাইলের পারফরম্যান্স আরও ভাল করার জন্য। প্রসেসর হিসেবে রাখা হয়েছে MediaTek Dimensity 6020 SoC।

ক্যামেরা

Oppo A59 5G মডেলে রয়েছে 13 MP প্রাইমারি ক্যামেরা, 2 MP বোকে ক্যামেরা আর তার সঙ্গে 8 MP ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরায় রয়েছে আল্ট্রা নাইট মোড যা কিনা রাতের বেলায় অল্প আলোতেও ভাল ছবি তুলতে সাহায্য করবে। আরও আশ্চর্যের বিষয় হল এতে রয়েছে মাল্টি-ফ্রেম নয়েস রিডাকশন কোয়ালিটি যা আপনার তোলা ছবিকে আরও কমনীয় করে তুলবে।

অবিশ্বাস্য দাম

Oppo A59 5G-এর দাম ভারতে একেবারে সাধ্যের মধ্যে। মাত্র ১৪,৯৯৯ টাকাতেই আপনি কিনে ফেলতে পারবেন Oppo-র এই নতুন মডেলের ফোনটি। Amazon, Flipkart সহ দেশের বিভিন্ন রিটেইল স্টোরে থাকছে এই ফোন। সেখান থেকেও চাইলে আপনি কিনে ফেলতে পারেন। আগামী ২৫ ডিসেম্বর থেকে ক্রেতারা এই ফোন কিনতে পারবেন, তার আগে বাজারে পাওয়া যাবে না মডেলটি।

Variant কী থাকছে?

দুটো ভ্যারিয়ান্টে পাওয়া যাবে Oppo A59 5G মডেলটি। একটিতে থাকছে 4 GB RAM আর অন্যটিতে থাকছে 6 GB RAM। রঙের দিক থেকেও থাকছে দুটি বিকল্প। একটি Starry Black আর অন্যটি Gold Colour।

Oppo-র এই ফোন আপনি যদি কোনও রিটেইল দোকান বা Oppo Store থেকে কেনেন এবং SBI Cards, IDFC Bank First Card কিংবা Bank of Baroda-র ক্রেডিট কার্ডের মাধ্যমে ৬ মাসের নো কস্ট ইএমআই নথিভুক্ত করেন তাহলে মূল দামের উপর অতিরিক্ত ১৫০০ টাকার ক্যাশব্যাক পাওয়ারও সুবিধে রয়েছে।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget