এক্সপ্লোর

Oppo Smartphone: ভারতে ব্যবসা বাড়াচ্ছে ওপ্পো, আবার লঞ্চ হল 'এ' সিরিজের ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Oppo A78 4G: ওপ্পো এ৭৮ ফোনের ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। একটি র‍্যাম ও স্টোরেজ নিয়ে ওপ্পো এ৭৮ ৪জি ফোন ভারতে লঞ্চ হয়েছে।

Oppo Smartphone: অগস্ট মাসের প্রথম দিনেই চারটি ফোন লঞ্চ হয়েছে ভারতে। রেডমি ১২ সিরিজের (Redmi 12 Series) দুটো ফোন রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি লঞ্চ হয়েছে দেশে। এছাড়াও লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের বাজেট ফোন মোট জি১৪ (Moto G14) যার দাম ১০ হাজার টাকারও কম। এই তিনটি ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৮ (Oppo A78) ফোন। এটি একটি ৪জি মডেল। ওপ্পো 'এ' সিরিজের এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ওপ্পো এ৭৮ ৪জি ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ColorOS 13.1 out-of-the-box - এর সাহায্যে ওপ্পো এ৭৮ ৪জি ফোন পরিচালিত হবে। দুটো রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। ওপ্পো 'এ' সিরিজের এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। 

ভারতে ওপ্পো এ৭৮ ফোনের দাম

একটি র‍্যাম ও স্টোরেজ নিয়ে ওপ্পো এ৭৮ ৪জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা। অ্যাকোয়া গ্রিন এবং মিস্ট ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৮ ৪জি ফোন। জানা গিয়েছে, এই ফোন কেনা যাবে ওপ্পো সংস্থার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল চ্যানেল থেকে। 

ওপ্পো এ৭৮ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। ওপ্পো এ৭৮ ফোনে একটি ৬.৪২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • ওপ্পো এ৭৮ ফোনের ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। এই ফোনে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫, জিপিএস, এ-জিপিএস কানেক্টিভিটি রয়েছে। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং টাইপ-সি ইউএসবি পোর্ট। 

ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১২ সিরিজ

রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। রেডমি ১২ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। রেডমি ১২ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। 

ভারতে লঞ্চ হয়েছে বাজেট ফোন মোটো জি১৪

মোটোরোলা জি১৪ ফোন ভারতে একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯৯৯ টাকা। বর্তমানে স্টিল গ্রে এবং স্কাই ব্লু- এই দুই রঙে পাওয়া যাচ্ছে মোটো জি১৪ ফোন। ৮ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। কেনা যাবে ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়া ওয়েবসাইট থেকে।

আরও পড়ুন- অস্টিওপোরোসিসের সমস্যা কেন দেখা দেয়? কী কী খাবার খেলে দূরে থাকবে এই রোগ?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget