এক্সপ্লোর

Oppo F19 Series:লঞ্চের আগেই ফাঁস স্মার্টফোন Oppo F19 Pro+ 5G, F19 Pro-র স্পেসিফিকেশন

Oppo F19 Pro+ 5G ও F19 Pro স্মার্টফোনের গত ৮ মার্চ ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল। লঞ্চের এই তারিখ ওপ্পো-প পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই জানিয়েছিল ফ্লিপকার্ট। অ্যামাজন ও ফ্লিপকার্ট-উভয় ই-কমার্স সাইট নয়া স্মার্টফোন তাদের প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছে। কিন্তু লঞ্চের তারিখ জানিয়ে দেয় ফ্লিপকার্ট। গত বছর এফ ১৭ লাইন ভারতে লঞ্চ করেছিল ওপ্পো। এফ ১৯ সিরিজ সেই সিরিজের পরবর্তী পর্যায়। 


নয়াদিল্লি: Oppo F19 Pro+ 5G ও F19 Pro স্মার্টফোনের গত ৮ মার্চ ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল। লঞ্চের এই তারিখ ওপ্পো-প পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই জানিয়েছিল ফ্লিপকার্ট। অ্যামাজন ও ফ্লিপকার্ট-উভয় ই-কমার্স সাইট নয়া স্মার্টফোন তাদের প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছে। কিন্তু লঞ্চের তারিখ জানিয়ে দেয় ফ্লিপকার্ট। গত বছর এফ ১৭ লাইন ভারতে লঞ্চ করেছিল ওপ্পো। এফ ১৯ সিরিজ সেই সিরিজের পরবর্তী পর্যায়। 


এই দুটি মডেলের স্পেসিফিকেশন ও ডিজাইনও অনলাইনে সামনে চলে এসেছে। Oppo F19 Pro+ 5G ও F19 Pro- উভয় ফোনের হোল-পাঞ্চ ডিজাইন সহ সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে ফোনগুলিতে কোয়াডকোর ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা যাচ্ছে। Oppo F19 Pro+ তে ৫০ ডব্লু ফাস্ট চার্জি সাপোর্ট ও F19 Pro-তে ৩০ ডব্লু ফাস্ট চার্জি সাপোর্ট থাকতে পারে। 


ওপ্পো ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাকাউন্টেও Oppo F19 Pro  সিরিজের স্মার্টফোনের লঞ্চের দিনের কথা জানানো হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারে ওপ্পো ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে ভার্চুয়ালি লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে ইউটিউবেও এই সিরিজের ফোনের ভার্চুয়াল লঞ্চ হবে। ৮ মার্চ সন্ধে সাতটায় হবে লঞ্চ। 


ফ্লিপকার্ট লিস্টিংয়েও ৮ মার্চ সন্ধে সাতটায় লঞ্চের  কথা জানানো হয়। তবে F19 Pro+ 5G-র উল্লেখ করা হয়নি। নতুন পণ্যের ব্র্যান্ড আম্বাসেডর হিসেবে ওপ্পো বেছে নিয়েছে বলিউড অভিনেতা বরুণ ধবনকে। এআই হাইলাইট পোর্ট্রেট ভিডিও টেকনলজির উল্লেখ করে  আসন্ন ফোনগুলির নাইট ফটোগ্রাফি দক্ষতার ওপরও গুরুত্ব দিচ্ছে ওপ্পো। এই প্রযুক্তি এর আগে Reno 5 Pro 5G-তে দেখা গিয়েছে। আলোককে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত ও অ্যাডজাস্টের মাধ্যমে এই ফিচার  ভিডিও পোর্ট্রেট অপটিমাইজ করে। 


এফ-১৯ সিরিজের স্পেসিফিকেশন নিয়ে ওপ্পো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রাইসবাবা-য় প্রকাশিত রিপোর্টে এই সিরিজের ফোনের প্রায় সমস্ত স্পেসিফিকেশনই ফাঁস হয়ে গিয়েছে। 


জানা যাচ্ছে, ওপ্পো এফ১৯ সিরিজে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইনের পাশাপাশি আয়তাকার ক্যামেরা আইল্যান্ড, ডুয়াল-এলইডি ফ্ল্যাশ, নিচে ইউএসবি-সি পোর্ট থাকছে। সেইসঙ্গে ৩.৫ মিমি হেডফোন জ্যাকও রয়েছে। এই ডিজাইনগুলি দুটি ফোনেই থাকছে। 


F19 Pro-র আলাদা করে স্পেশিফিকেশন যা জানা যাচ্ছে তাতে, এতে থাকছে ৬.৪৩ ইঞ্চি সুপার অ্যামোলেড ১০৮০পি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৯৫ চিপসেট, ৮জিবি RAM ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ অপশন। ৪৮ এমপি প্রধান, ৮ এমপি আল্ট্রাওয়াইড, ২ এমপি  পোর্ট্রেট ও ২ এমপি ম্যাক্রো সেন্সর ও ১৬ এমপি সেলফি ক্যামেরা সহ ফোনের পিছনে থাকছে চার ক্যামেরা। এর ব্যাটারি ৪৩০০এমএএইচ। 


Oppo F19 Pro-এ অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএশ প্রিলোডেড থাকবে বলে জানানো হয়েছে। তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন। 


F19 Pro+ 5G –তে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮০০ইউ ৫জি চিপসেট, যা পাওযা যায় Narzo 30 Pro-তে। এই ফোন একটিমাত্র RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। সাদা ও রূপোলি-এই দুটি রঙে ফোনটি পাওযা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget