এক্সপ্লোর

Oppo Smartphone: ভারতে লঞ্চ হল ওপ্পো এফ২৩ ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে? দাম কত?

Oppo F23 5G: ওপ্পো এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।

Oppo Smartphone: ওপ্পো এফ২৩ ৫জি (Oppo F23 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছে। ওপ্পো 'এফ' সিরিজের (Oppo F Series) এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ওপ্পো এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ওপ্পো এফ২৩ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

ওপ্পো এফ২৩ ৫জি ফোনের দাম

এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। বোল্ড গোল্ড এবং কুল ব্ল্যাক শেডে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২৩ ৫জি ফোন। ওয়ানপ্লাসের ওয়েবসাইট এবং অ্যামাজনে এই ফোনের জন্য প্রি-অর্ডার করা যাচ্ছে। ১৮ মে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 

ওপ্পো এফ২৩ ৫জি ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৩ বেসড ColorOS 13.1- এর সাপোর্ট রয়েছে।
  • ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPS LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • ওপ্পো এফ২৩ ৫জি ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে অটোফোকাস ফিচার রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের মোনো সেনসর এবং ২ মেগাপিক্সেলের মাইক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
  • ওপ্পো সংস্থার দাবি এই ফোনে ১০০ শতাংশ চার্জ হবে ৪৪ মিনিটে। একবার চার্জ দিলে প্রায় ৩৯ ঘণ্টা কলিং টাইম এবং প্রায় ১৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। 
  • এই ৫জি ফোনে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে ফোন চার্জ করা যাবে। এছাড়াও রয়েছে ফেস আনলক ফিচার। 

OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি (OnePlus Nord 3 5G) ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ২ (OnePlus NOrd 2 ) ফোনের সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে। ২০২১ সালের জুলাই মাসে ওয়ানপ্লাস নর্ড ২ ফোন লঞ্চ হয়েছিল। তার দু'বছর পরে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে, ভারতে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। তবে এখনও ভারতে এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, মে মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মাঝামাঝি সময়ে এই ফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি ওয়ানপ্লাস সংস্থার ওয়েবসাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। অতএব ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন যে আর কিছুদিনের মধ্যেই ভারতে আসছে, সেটা মোটামুটি নিশ্চিত। 

আরও পড়ুন- ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget