এক্সপ্লোর

Oppo Smartphones: ভারতে আসছে ওপ্পো 'এফ' সিরিজের নতুন ৫জি ফোন, কবে লঞ্চ হতে চলেছে নতুন মডেল?

Oppo F25 Pro 5G: ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এর উপরে সুরক্ষার জন্য থাকতে পারে Panda Glass। 

Oppo Smartphones: ওপ্পো (Oppo) সংস্থা ঘোষণা করেছে ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে 'এফ' সিরিজের (Oppo F Series Phone) নতুন ৫জি ফোন (5G Phone)। এবার ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২৫ প্রো ৫জি (Oppo F25 Pro 5G) ফোন। চলতি মাসের শেষদিনে ২৯ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে লাভা রেড রঙে। ইতিমধ্যেই ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, এই ফোন ওপ্পো রেনো ১১এফ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। ওপ্পো এফ২৩ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোন। 

এবার দেখে নেওয়া যায় ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনের সম্পর্কে এযাবৎ কী কী তথ্য প্রকাশ্যে এসেছে

  • ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনের দাম ভারতে ২৫ হাজার টাকার কমেই শুরু হতে পারে। ই-কমার্স সংস্থা অ্যামাজনে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চের পর অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। নীল রঙেও এই ফোন লঞ্চ হতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 
  • ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এর উপরে সুরক্ষার জন্য থাকতে পারে Panda Glass। 
  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখাএ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স (১১২ ডিগ্রি ফিল্ড অফ ভিশন), ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত ফিচারের সাপোর্টও থাকতে পারে ওপ্পো সংস্থার আসন্ন ফোনে। এছাড়াও থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যুক্ত থাকতে পারে। 
  • ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

লাভা স্মার্টফোন

দেশীয় সংস্থা লাভা নতুন স্মার্টফোন (Lava Smartphone) খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। কোন ফোন লঞ্চ হবে, তার নাম সম্পর্কে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে সম্প্রতি যে টিজার এক্স মাধ্যমে প্রকাশ্যে এসেছে তার থেকে অনুমান এই নতুন ফোনকে লাভা ব্লেজ কার্ভ ৫জি (Lava Blaze Curve 5G) বলা হবে। 

আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ৫জি ফোন ! কোন মডেল কিনতে পারবেন কোথা থেকে?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget