এক্সপ্লোর

Oppo Phones: ভারতে আসছে ওপ্পো সংস্থার নতুন ফোন, কেমন ফিচার থাকতে পারে 'ফাইন্ড এক্স৮' মডেলে?

Oppo Find X8: ওপ্পো ফাইন্ড ৮এক্স ফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের বা বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। 

Oppo Phones: ওপ্পো ফাইন্ড এক্স৮ (Oppo Find X8) এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো (Oppo Find X8 Pro) - এই দুই ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও এই দুই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। তবে গত কয়েকমাসে এই ফোনের একাধিক সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। তার পাশাপাশি প্রকাশ্যে এসেছে এই দুই ফোনের সম্ভাব্য ছবিও। সেখান থেকে ওপ্পো সংস্থার নতুন দুই ফোনের ডিজাইন সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। এবার ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের ফোন সম্পর্কে কী কী জানা গিয়েছে। 

ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোন সম্পর্কেই বেশি তথ্য প্রকাশ্যে এসেছে এখনও পর্যন্ত (সম্ভাব্য) 

এই ফোন আসলে ওপ্পো ফাইন্ড এক্স৭ ফোনের সাকসেসর মডেল। এই ফোনের সাইডের অংশ ফ্ল্যাট হবে বলে দেখা গিয়েছে ছবিতে। ম্যাট ফিনিশ রঙে লঞ্চ হতে পারে ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোন। এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। এই ক্যামেরা Hasselblad ব্র্যান্ডের, কারণ রয়েছে 'এইচ' লোগো। এছাড়াও এই ক্যামেরা ইউনিটে তিনটি ক্যামেরা সেনসর সাজানো রয়েছে। আইফোনের মতো ক্যামেরা বাটন থাকতে পারে এই ফোনে। ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার এই ফোনে থাকবে বলেও শোনা গিয়েছে। ওপ্পো ফাইন্ড ৮এক্স ফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের বা বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান যে এই ফোন দেশে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। 

এই ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার দেখে নিন একনজরে 

  • মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ চিপসেট থাকতে পারে ওপ্পোর এই ফোনে। এছাড়াও পাওয়া যেতে পারে অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট। 
  • ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোনে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে USB Type-C পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব হবে। 
  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা শোনা গিয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 
  • এই ফোনে ৫৭০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। 

শোনা গিয়েছে, ২১ অক্টোবর ওপ্পো ফাইন্ড এক্স৮ চিনে লঞ্চ হবে। তারপর ভারত এবং ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চের কথা রয়েছে। অর্থাৎ অক্টোবর মাসের শেষদিকে কিংবা নভেম্বর মাসে এই ফোন ভারতের বাজারে লঞ্চ হতে পারে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। 

আরও পড়ুন- ঝিনুকের মতো খোলা-বন্ধ করা যাবে ইনফিনিক্সের নতুন 'ফ্লিপ' ফোন, কী কী ফিচার থাকতে চলেছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget