এক্সপ্লোর

Oppo Phones: ৬০০০ এমএএইচ ব্যাটারি, স্লিম ডিজাইন, ওপ্পো কে১এক্স ৫জি ফোনের দাম কত? আর কী কী ফিচার রয়েছে?

Oppo Smartphones: ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন প্রায় ১৯৪ গ্রাম। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া যাবে।

Oppo Phones: ওপ্পো কে১৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। এই ফোনের ডিসপ্লের উপর কর্নিং গোরিলা গ্লাস ৭আই প্রোটেকশন লেয়ার থাকবে। ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। 

ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনের দাম, কোন কোন ভ্যারিয়েন্টে এবং কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে বিক্রি শুরু 

এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের মডেল, যার দাম ১৮,৯৯৯ টাকা। মিডনাইট ভায়োলেট এবং সানসেট পিচ- এই দুই রঙে ওপ্পো কে১৩এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। আগামী ২৭ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ওপ্পো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। 

ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • ৬.৬৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। Splash Touch এবং Glove Touch- এই দুই ফিচার রয়েছে স্ক্রিনে। অর্থাৎ ভেজা হাতে এবং গ্লাভস পরা হাতে ধরা যাবে ফোন। 
  • একটি ৬ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। থাকবে অনেক এআই ফিচার। গুগল জেমিনি ফিচারও রয়েছে এই তালিকায়। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন প্রায় ১৯৪ গ্রাম। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া যাবে। ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২ সাপোর্টও পাবেন ওপ্পোর এই ফোনে। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget