এক্সপ্লোর

Oppo Smartphones: ভারতে আসছে ওপ্পো রেনো ১১ সিরিজ, কোথা থেকে কিনবেন? কেমন ফিচার থাকবে?

Oppo Reno 11 Series: ওপ্পো রেনো ১১ সিরিজের ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর।

Oppo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১১ সিরিজ (Oppo Reno 11 Series)। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজের মধ্যে দেশে লঞ্চ হবে ওপ্পো রেনো ১১ (Oppo Reno 11) এবং ওপ্পো রেনো ১১ প্রো (Oppo Reno 11 Pro) - এই দুই ফোন। এখনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে, ভারতে লঞ্চের পর ওপ্পো রেনো ১১ সিরিজের এই দুই ফোন কেনা যাবে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে। এই ই-কমার্স সাইটে একটি মাইক্রোসাইটও তৈরি হয়েছে ওপ্পো রেনো ১১ সিরিজের জন্য। সেখানে এই সিরিজের দুই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। ওপ্পো রেনো ১১ এবং ওপ্পো রেনো ১১ প্রো- এই দুই ফোনের ডিজাইনের ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে ওই মাইক্রোসাইট থেকে।

ক্যামেরা স্পেসিফিকেশন এবং চার্জিং ফিচার 

ওপ্পো রেনো ১১ সিরিজের ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর। এই ফোন দুটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা গিয়েছে। ফ্লিপকার্টের পেজ অনুসারে উল্লিখিত দুটি ক্যামেরা সেনসরে ১১২ ডিগ্রির আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। এই ফোনে ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়াবসাইটে দেখা গিয়েছে, সবুজ এবং সাদা রঙের শেডে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১১ সিরিজে ফোনে। 

অন্যদিকে ওপ্পো ইন্ডিয়া ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে বলা হয়েছে ওপ্পো রেনো ১১ সিরিজের ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- এর সাপোর্ট রয়েছে। চিনে লঞ্চ হওয়া ফোনেও তাই ছিল। ভ্যানিলা ওপ্পো রেনো ১১ ফোনে থাকতে চলেছে ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। অন্যদিকে ওপ্পো রেনো ১১ প্রো মডেলে থাকতে চলেছে ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। 

ভারতে আসছে পোকো সংস্থার নতুন ফোন

পোকো এক্স৬ সিরিজ ভারতে লঞ্চ হবে আগামী ১১ জানুয়ারি। বিশ্বের আরও অনেক দেশে ওই দিনই লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজ। ভারতে পোকো এক্স৬ সিরিজের মধ্যে লঞ্চ হবে পোকো এক্স৬ এবং পোকো এক্স৬ প্রো- এই দুই ফোন। অন্যদিকে ১১ জানুয়ারি গ্লোবাল মার্কেটে পোকো এম৬ প্রো ফোনও লঞ্চ হবে বলে জানা গিয়েছে। তবে এই ফোন ভারতের বাজারে আসছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এদিকে পোকো এক্স৬ সিরিজ ভারতে আনুষ্ঠানিক লঞ্চের এই স্মার্টফোন সিরিজের দুই ফোনে কী প্রসেসর থাকবে তা এক্স মাধ্যমে জানিয়েছে পোকো সংস্থা। পোকো এক৬ ভ্যানিলা মডেলে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। আর পোকো এক্স৬ প্রো ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর। এর পাশাপাশি জানা গিয়েছে, পোকো এম৬ প্রো ফোনে থাকবে মিডিয়াটেক হেলিও জি৯৯ আলট্রা চিপসেট।  

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট ফোন আইটেল এ৭০, দাম কত? কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget