এক্সপ্লোর

Oppo Reno 8T 5G: ভারতে আসছে ওপ্পোর নতুন ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?

Oppo: ওপ্পোর এই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

Oppo Smartphones: ওপ্পো (Oppo) ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন। শোনা যাচ্ছে, এবার লঞ্চ হবে ওপ্পো রেনো ৮ সিরিজের ফোন (Oppo Reno 8 Series)। এই স্মার্টফোন সিরিজের ফোন ওপ্পো রেনো ৮টি (Oppo Reno 8T) লঞ্চের সম্ভাবনা রয়েছে। কবে এই ফোন ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে অনুমান, ভারতে এই ফোন লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। ওপ্পো রেনো ৮টি ফোন ৪জি এবং ৫জি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলেছে। এর মধ্যে ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। অন্যদিকে এই ফোনের ৪জি ভ্যারিয়েন্টে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। ওপ্পো সংস্থা এখনও এই দুই ফোন লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।

ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এই ফোনে থাকতে পারে LPDDR4x র‍্যাম এবং UFS 2.2 স্টোরেজ। এছাড়াও এই ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
  • ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনে একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে। 
  • ওপ্পোর এই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। 

ওপ্পো রেনো ৮টি ৪জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এই ফোন দেখতে অনেকটা ওপ্পো এ৭৮ ৫জি ফোনের মতো হতে পারে। ফোনের রেয়ার প্যানেলে থাকতে পারে বড় কাট আউট। সেখানে ক্যামেরা সেনসর যুক্ত থাকবে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে।
  • এই ফোনে প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম। এছাড়াও এই ফোনে ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে।
  • এছাড়াও শোনা গিয়েছে, ওপ্পো রেনো ৮টি ৪জি ফোনে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। 
 

Tecno Smartphone: টেকনো সংস্থা ভারতে তাদের নতুন একটি ফোন লঞ্চ করবে। আপাতত সেই ফোন নিয়েই চলছে কাজকর্ম। টেকনো স্পার্ক গো ২০২৩ (Tecno Spark Go 2023) ফোন লঞ্চ হবে ভারতে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে এই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। শোনা যাচ্ছে, এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৬৯৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। টেকনো সংস্থার এই ফোন Endless Black, Nebula Purple এবং Uyuni Blue- এই তিন রঙে লঞ্চ হতে পারে। অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে টেকনো স্পার্ক গো ২০২৩ ফোন। 

আরও পড়ুন- চ্যাটজিপিটি নিয়ে তোলপাড় বিশ্ব ! বিনামূল্যে পাবেন না লাগবে ফি ?

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget