এক্সপ্লোর

Paytm: ফের কর্মী ছাঁটাই, হাজার জনের চাকরি গেল পেটিএমে

Paytm Layoff: সম্প্রতি দেশের অন্যতম ফিনটেক সংস্থা পেটিএমের তরফে অটোমেশনের উপর জোর দেওয়া এবং কস্ট-কাটিংয়ের কারণে ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়। ইতিমধ্যে প্রায় ১ হাজার জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

কলকাতা: বিভিন্ন টেক কোম্পানিগুলোতে ক্রমে ক্রমে অটোমেশনের উপর জোর দেওয়া হচ্ছে। আর তাই এআই প্রযুক্তির উপর ভরসা রাখছে টেক জায়ান্টগুলি। গুগল থেকে মাইক্রোসফট সবজায়গাতেই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোর দেওয়া হচ্ছে। আর সেই কারণেই কি কর্মীদের উপর নেমে আসছে ছাঁটাইয়ের খাঁড়া ? একই ধরনের ঘটনা দেখা গেল পেটিএমের ক্ষেত্রেও। অনলাইনে টাকা লেনদেনের ক্ষেত্রে এক বড় সংস্থা পেটিএম যার মূল সংস্থা হল One97 Communications। সম্প্রতি এই সংস্থার তরফেই অটোমেশনের উপর জোর দেওয়া এবং কস্ট-কাটিংয়ের কারণে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়।

কোন ক্ষেত্রে ছাঁটাই?

পেটিএম তাদের সেলস এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকেই ইতিমধ্যে প্রায় হাজার জন কর্মীকে ছাঁটাই করেছে বলে খবর।

কী জানিয়েছে পেটিএম?

এআই প্রযুক্তির সাহায্যেই ফিনটেক সংস্থার ব্যবসাকে বাড়াতে চাইছে পেটিএম। আর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ একইসঙ্গে যেমন খরচ কমাতে সাহায্য করবে, তেমনই অপারেটিংয়ের ক্ষেত্রে দক্ষতাও বাড়বে। লোকবল বাড়ানোর তুলনায় এই কাজ অনেক সহজেই করা যাবে বলে মত সংস্থার। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে এআই প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কর্মীদের খরচ খাতে প্রায় ১০ শতাংশ খরচ কমিয়ে ফেলতে পারবে পেটিএম। আর তার ফলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে বলেই জানানো হয়েছে।

কেন কর্মী ছাঁটাই?

এর আগে ২০২১ সালে পারফরম্যান্সের ভিত্তিতে ৫০০ থেকে ৭০০ জন কর্মীকে ছাঁটাই করেছিল পেটিএম। এবার জানা গিয়েছে, সংস্থা তাদের ব্যবসাকে বাড়াতে চাইছে। ইনসিওরেন্স এবং ওয়েলথ ম্যানেজমেন্টের জগতে পা রাখতে চলেছে পেটিএম। সংস্থার সিইও এবং প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা জানান যে, পরিসংখ্যানে দেখা গিয়েছে ২০২২ সালে দাঁড়িয়ে ভারতের ইনসিওরেন্স মার্কেট প্রায় ৭.৯ ট্রিলিয়নের কাছাকাছি আর এই বিশাল মার্কেটকেই ধরতে চাইছে পেটিএম। এখন যে ধরনের ব্যবসায়িক প্ল্যাটফর্মগুলি রয়েছে, সেগুলি থাকবে। তার পাশাপাশি ইনসিওরেন্সের দুনিয়ায় ভারতের জন্য নতুন কিছু আনার পরিকল্পনা করেছে পেটিএম। এমনকি আগামী বছরের মধ্যে পেটিএম আশ্বাস দিয়েছে তাদের কর্মক্ষমতা আরও ১৫ হাজার মানুষের মত বাড়াতে চলেছে।

পেটিএমের আশ্বাস

আগামী বছরের মধ্যে পেটিএম ফার্ম তাদের নেটওয়ার্ক বাড়ানোর জন্য আরও ১৫ হাজার চুক্তিভিত্তিক সেলস-কর্মী নিয়োগ করবে বলে জানা গিয়েছে। ছোট ছোট ভারতীয় শহরে তাদের নেটওয়ার্ক বাড়ানোর জন্য পেটিএম একটি প্রচার অভিযান চালাবে, যার মাধ্যমে আরও ৫০ হাজার মানুষ যুক্ত হবেন তাদের নেটওয়ার্কে।

আরও পড়ুন: Google Lay Off: ৩০ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল ?

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget