এক্সপ্লোর

Poco C50: নতুন ফোন কিনবেন ভাবছেন? ৮০০০ টাকার কমেই পেয়ে যাবেন এই ঝাঁ-চকচকে স্মার্টফোন

Budget Smartphone: পোকো সি৫০ ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও পোকো সি৫০ ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা।

Poco C50: ভারতে লঞ্চ হয়েছে পোকো 'সি' সিরিজের (Poco C Series) ফোন পোকো সি৫০ (Poco C50)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। দুটো রঙে এবং দুটো র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে AI ফিচার যুক্ত ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। পোকো সি৫০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। পোকো সি৫০ ফোন আদতে লঞ্চ হয়েছে রেডমি এ১+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। 

পোকো সি৫০ ফোনের দাম এবং উপলব্ধতা

এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও পোকো সি৫০ ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। Country Green এবং Royal Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো সি৫০ ফোন। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে ১০ জানুয়ারি থেকে। শোনা যাচ্ছে, পোকো সি৫০ ফোনের বেস ভ্যারিয়েন্ট লঞ্চ অফার হিসেবে ৬৯৯৯ টাকার পরিবর্তে ৬২৪৯ টাকায় পাওয়া যাবে। 

পোকো সি৫০ ফোনের স্পেসিফিকেশন

  • ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন)- এর সাহায্যে। 
  • পোকো সি৫০ ফোনে রয়েছে একটি ৬.৫২ ইঞ্চির HD+ ডিসপ্লে যার রিফ্রেস রেট ১২০ হার্টজ। ডিসপ্লের উপর রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন যেখানে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম। 
  • পোক সি৫০ ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • এই ফোনে রয়েছে ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • ফোনের রেয়ার প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ব্লুটুথ ভি৫ সাপোর্ট। 

Tecno Phantom X2 5G

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন। আগামী ৯ জানুয়ারি থেকে অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। তার আগে থাকছে প্রি-অর্ডার করার ব্যবস্থাও। Moonlight Silver এবং Stardust Grey- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন। এই ফোনের রিটেল প্রাইস ৫১,৯৯৯ টাকা। তবে ছাড় দেওয়ার পর এই ফোনের দাম ভারতে হয়েছে ৩৯,৯৯৯ টাকা। 

আরও পড়ুন- নতুন বছরে আরও সস্তা এই আইফোন,এখন পাবেন ৩৩,০০০ টাকা কমে

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget