এক্সপ্লোর

Poco F3 GT Launch : এবার কি গেমিং ফোন ? ২৩ জুলাই ভারতে লঞ্চ করছে Poco F3 GT

২৩ জুলাই ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Poco F3 GT। নতুন ফোনে ১২০ হার্টজের রিফ্রেস রেট দিয়েছে কোম্পানি। সাধারণত গেমিং ফোনে এই ধরনের ডিসপ্লে সাপোর্ট দিয়ে থাকে কোনও কোম্পানি।

নয়া দিল্লি : আর কোনও জল্পনা রইল না। কোম্পানি জানিয়ে দিয়েছে, ২৩ জুলাই ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Poco F3 GT। ফোনের টিজার বলছে, মিডরেঞ্জে অন্য কোম্পানিগুলিকে কড়া টক্কর দিতে পারে এই ফোন।

বেশ কিছুদিন ধরেই এই ফোনের টিজার দেখাচ্ছিল পোকো। একে একে ফোনের মূল আকর্ষণ তুলে ধরছিল টিজড ইমেজের মাধ্যমে। এবার আর টিজার নয়। কোম্পানি পাকাপাকিভাবে জানিয়ে দিয়েছে, আগামী ২৩ জুলাই বেলা ১২টার সময় ভারতে লঞ্চ হচ্ছে ফোন। কোম্পানি সূত্রে খবর, কোভিড বিধি চলার জন্য ভার্চুয়ালি এই ইভেন্ট করতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে Poco F3 GT-র লাইভস্ট্রিম দেখা যাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফোনের লঞ্চ হবে।

Poco F3 GT সম্ভাব্য স্পেসিফিকেশন

কোম্পানির টিজার ও টেক ব্লগারদের তথ্য বলছে, নতুন ফোনে ১২০ হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে কোম্পানি। সাধারণত গেমিং ফোনে এই ধরনের ডিসপ্লে সাপোর্ট দিয়ে থাকে কোনও কোম্পানি। ফ্রেম ড্রপ হওয়ার আশঙ্কা রুখতেই এই সুবিধা দেওয়া হয়। এ ছাড়াও রয়েছে ডলবি অ্যাটমসের দুটো স্টিরিও স্পিকার। টেকনোক্র্যাটদের ধারণা, Redmi K40 গেমিং এডিশনকে নতুন করে লঞ্চ করছে পোকো। এপ্রিলে চিনে এই ফোন লঞ্চ করেছিল কোম্পানি।

ফোনের ডিজাইন ল্যাঙ্গোয়েজ কেমন ?

কোম্পানির টিজার বলছে , স্লিপস্ট্রিম ডিজিইন ল্যাঙ্গোয়েজ দেওয়া হয়েছে নতুন এই ফোনে। যাতে ম্যাট ফিনিশ দেওয়ার ফলে বডিতে আঙুলের ছাপ পড়ে না। ফোনের ফ্রেম তৈরি হয়েছে এরোস্পেস গ্রেডের অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে। যার সামান্য ঠোকাঠুকিতে ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। হার্ড বডি হওয়ায় গেমের সময় ফোন দু'দিক দিয়ে ধরতে সুবিধা হবে ক্রেতার।

কী ধরনের প্রসেসর ও ডিসপ্লে ?

স্ন্যাপড্রাগনের প্রসেসরের পরিবর্তে ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ প্রসেসর। এইচডিআর প্লাস ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনে। গানমেটাল সিলভার ও প্রিডেটর ব্ল্যাক রঙে বাজারে আসতে চলেছে এই ফোন। ২৩,০০০ টাকা থকে শুরু হয়ে ফোনের টপ মডেলের দাম হতে পারে ৩১,০০০টাকা। চিনে Redmi K40 গেমিং এডিশনকে ধরেই এই সম্ভাব্য দাম অনুমান করা হচ্ছে। 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget