এক্সপ্লোর

Gaming Phones: গেম খেলার জন্যই এই বিশেষ ফোন, রয়েছে দারুণ শক্তিশালী ব্যাটারি, ডিভাইস ঠান্ডা রাখার বিশেষ ব্যবস্থা

Poco Gaming Smartphones: পোকো এফ৭ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

Gaming Phones: ভারতে হাজির পোকো এফ৭ ৫জি ফোন। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। গেম খেলার কথা মাথায় রেখেই এই ফোন তৈরি করা হয়েছে। তাই অনেকক্ষণ গেম খেললেও ফোন যাতে ঠান্ডা থাকে তার জন্য ৬০০০ স্কোয়ার মিলিমিটার আয়তনের ভেপার কুলিং চেম্বার রয়েছে এই ফোনে। এছাড়াও পোকো এফ৭ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। পোকো এফ৭ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। এছাড়াও পোকো এফ৭ ৫জি ফোনে পাবেন ৭৫৫০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সাপোর্ট। 

ভারতে পোকো এফ৭ ৫জি ফোনের দাম কত 

পোকো এফ৭ ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩১,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত একটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার দাম ৩৩,৯৯৯ টাকা। ১ জুলাই থেকে ফ্লিপকার্টে এই ফোনের বিক্রি শুরু হবে। তিনটি রঙে পোকো এফ৭ ৫জি ফোন কেনার সুযোগ পাবেন ক্রেতারা। 

পোকো এফ৭ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই ফোনে ৬.৮৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি একটি AMOLED স্ক্রিন এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 7i প্রোটেকশন লেয়ার। 
  • অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে এই ফোনে। HyperOS 2.0 - এর সাপোর্টে পরিচালিত হবে ফোনটি। চার বছরের অপারেটিং সিস্টেমের আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট পাবেন ইউজাররা। 
  • একাধিক AI ফিচার রয়েছে এই ফোনে। তার মধ্যে গুগল জেমিনি এবং সার্কেল টু সার্চ- এই দুই ফিচারও রয়েছে। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। 
  • WildBoost Optimisation 3.0- এর সাপোর্ট রয়েছে এই ফোনে। এর সাহায্যে ইউজারদের গেমিং এক্সপিরিয়েন্স ভাল হবে বলে দাবি করেছে সংস্থা। এই ফোনে অ্যালুমিনিয়াম মিডল ফ্রেম এবং গ্লাস ব্যাক প্যানেল রয়েছে। 
  • এই ফোনে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ২২.৫ ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্টও। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget