এক্সপ্লোর

Poco Smartphone: ভারতে হাজির পোকো এম৬ প্রো ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট, দাম কত?

Poco M6 Pro 5G: নতুন পোকো এম৬ প্রো ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা।

Poco Smartphone: ভারতে নতুন র‍্যাম (RAM) ও স্টোরেজ (Storage) ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে পোকো এম৬ প্রো ৫জি (Poco M6 Pro 5G) ফোন। চলতি বছর অগস্টে এই ফোন লঞ্চ হয়েছিল ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। নতুন ভ্যারিয়েন্টে পোকো এম৬ প্রো ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। সেখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর রয়েছে ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং তার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 

নতুন পোকো এম৬ প্রো ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টের দাম বর্তমানে যথাক্রমে ১০,৯৯৯ টাকা এবং ১২,৯৯৯ টাকা। পাওয়ার ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন- এই দুই রঙে পাওয়া যাবে পোকো এম৬ প্রো ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট। 

পোকো এম৬ প্রো ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে। এর উপরে রয়েছে গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14 out-of-the-box এর সাহায্যে পরিচালিত হবে ফোন।
  • দু'বছরের জন্য অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছরের জন্য সিকিউরিটি ফিচার আপডেট পাওয়া যাবে এই ফোনে, এমনটাই দাবি করেছে পোকো সংস্থা। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। এখানে ৫০ মেগাপিক্সেলের AI সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • পোকো এম৬ প্রো ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ বায়টারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন নষ্ট হবে না। 

Motorola Smartphone: ইউরোপ, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৪০ নিও (Motorola Edge Neo 40)। এবার পালা ভারতের। ২১ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। চলতি বছর এপ্রিল মাসেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল মোটোরোলার (Motorola) এই ফোন। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে জানিয়েছেন, মোটোরোলার এই স্মার্টফোন Black Beauty, Caneel Bay, Soothing Sea- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনের দাম ২৫ হাজার টাকার আশপাশে থাকতে পারে। 

আরও পড়ুন- ভারতে নতুন করে লঞ্চ হয়েছে Honor সংস্থার ফোন, কী কী ফিচার রয়েছে? দামই বা কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget