এক্সপ্লোর

Poco Tab: পোকো প্যাড ৫জি লঞ্চ হল ভারতে, কেনার সময় পড়ুয়ারা পাবেন বিশেষ ছাড়

Poco Pad 5G: এই ট্যাবে পোকো কিবোর্ড এবং পোকো স্মার্ট পেনের সাপোর্টও রয়েছে। এই দুই ডিভাইসও ট্যাবের সঙ্গেই লঞ্চ হয়েছে দেশে। 

Poco Tab: ভারতে লঞ্চ হয়েছে পোকো প্যাড ৫জি (Poco Pad 5G) - এই ট্যাবলেট (Poco Tab)। পোকো সংস্থার নতুন ট্যাবে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS সাপোর্ট। ১২.১ ইঞ্চির একটি এলসিডি স্ক্রিন রয়েছে পোকো প্যাড ৫জি মডেলে। এর উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। এছাড়াও এই ট্যাবে রয়েছে কোয়াড স্পিকার সিস্টেমের সাপোর্ট। এই ট্যাবের ডিসপ্লেতে Dolby Vision এবং স্পিকারে Dolby Atmos সাপোর্ট পাবেন ইউজাররা। ১০,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে লঞ্চ হয়েছে পোকো প্যাড ৫জি মডেল। এই ট্যাবে পোকো কিবোর্ড এবং পোকো স্মার্ট পেনের সাপোর্টও রয়েছে। এই দুই ডিভাইসও ট্যাবের সঙ্গেই লঞ্চ হয়েছে দেশে। 

পোকো প্যাড ৫জি- এই ট্যাব ভারতে কেনা যাবে কত দামে 

এই ট্যাবের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এই ট্যাবের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। কোবাল্ট ব্লু এবং পেস্তা গ্রিন - এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো প্যাড ৫জি ট্যাব। আগামী ২৭ অগস্ট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হতে চলেছে এই ট্যাবের এবং তা কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এসবিআই, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ট্যাব কিনলে ছাড় পাওয়া যাবে ৩০০০ টাকা। পড়ুয়াদের জন্য থাকছে ১০০০ টাকা অতিরিক্ত ছাড়। শুধুমাত্র বিক্রি শুরুর দিনেই এই অফার উপলব্ধ থাকবে ক্রেতাদের জন্য। 

পোকো প্যাড ৫জি - এই ট্যাবে কী কী ফিচার রয়েছে দেখে নিন 

  • এই ট্যাবের ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ (সর্বোচ্চ) মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১.৫ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • ট্যাবের ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। 
  • এই ট্যাবের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও। 
  • পোকো প্যাড ৫জি মডেলে রয়েছে দুটো মাইক্রোফোন, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। 
  • এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ এই ট্যাব সহজে জলে কিংবা ধুলোয় নষ্ট হবে না। 
  • ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে পোকো সংস্থার এই ট্যাবে চার্জ দেওয়া যাবে। 

আরও পড়ুন- মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ৬ ঘণ্টা চলবে ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget