এক্সপ্লোর

Poco Smartphone: ভারতের বাজারে পোকো এক্স৬ ৫জি ফোনের নয়া ভ্যারিয়েন্ট, দাম কত? কী কী অফার থাকছে?

Poco X6 5G: এর আগে লঞ্চ হওয়া পোকো এক্স৬ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২১,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ছিল ২৪,৯৯৯ টাকা। 

Poco Smartphone: ভারতে পোকো এক্স৬ ৫জি (Poco X6 5G) ফোন এখন পাওয়া যাচ্ছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সমেত। পোকো (Poco X6 Series) এক্স৬ ৫জি ফোনের এই নতুন ভ্যারিয়েন্টের আগে ভারতে এই মডেল (Poco Smartphone) লঞ্চ হয়েছিল ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। পোকো সংস্থার এই ফোন পরিচালিত হয় কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরের সাহায্যে। পোকো এক্স৬ ৫জি ফোনে একটি AMOLED ডিসপ্লে রয়েছে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। 

পোকো এক্স৬ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্টের দাম ভারতে কত

১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হওয়া পোকো এক্স৬ ৫জি ফোনের দাম দেশে ২৩,৯৯৯ টাকা। মিরর ব্ল্যাক এবং স্নোস্টর্ম হোয়াইট- এই দুই রঙে কেনা যাবে ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পারবেন পোকো এক্স৬ ৫জি ফোনের নয়া মডেল। যেসব ক্রেতারা আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস এবং এসবিআই- এর ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করবেন অথবা এই ব্যাঙ্কের মাধ্যমে ইএমআই ট্রানজাকশন করবেন, তাঁরা ৩০০০ টাকা ছাড় পাবেন। 

এর আগে লঞ্চ হওয়া পোকো এক্স৬ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ছিল ২৪,৯৯৯ টাকা। 

পোকো এক্স৬ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Hype অপারেটিং সফটওয়্যার। এর সাহায্যেই পরিচালিত হয় ফোন। তিন বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। 
  • পোকো এক্স৬ ৫জি ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির 1.5K রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকমের স্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • পোকো এক্স৬ ৫জি ফোনে একটি ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- রেডমির নতুন ইয়ারবাডস হাজির ভারতে, দাম কত? থাকছে বিশেষ ছাড়, কারা পাবেন?

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget