এক্সপ্লোর

Poco Smartphones: নতুন বছরের প্রথম মাসে ভারতে একসঙ্গে দুটো ফোন লঞ্চ করতে পারে পোকো !

Smartphones: শোনা যাচ্ছে, পোকো এম৬ ৪জি মডেল লঞ্চ হতে পারে রেডমি নোট ১৩ প্রো ৪জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে।

Poco Smartphones: পোকো এক্স৬ সিরিজ (Poco X6 Series) ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে। পোকো এক্স৬ (Poco X6) এবং পোকো এক্স৬ প্রো (Poco X6 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে পারে। পোকো সংস্থার তরফে এই দুই ফোনের লঞ্চ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করা হলেও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে লঞ্চের আগে পোকো এক্স৬ সিরিজের এই দুই ফোন সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। 

কোন কোন রঙে লঞ্চ হতে পারে পোকো এক্স৬ সিরিজের ফোন

শোনা যাচ্ছে, পোকো এক্স৬ প্রো ফোন লঞ্চ হতে পারে কালো, ধূসর এবং হলুদ রঙে। অন্যদিকে পোকো এক্স৬ ফোন লঞ্চ হতে পারে কালো, নীল এবং সাদা রঙে। পোকো এক্স৬ প্রো ফোনের রেয়ার প্যানেলে লিচুর মতো খসখসে একটা এফেক্ট থাকতে পারে (lychee-like faux-leather finish)। অন্যদিকে বেস মডেলের রেয়ার প্যানেলে থাকতে পারে মার্বেল ফিনিশ। 

ফোনের ডিজাইন সম্পর্কে কী আভাস পাওয়া গিয়েছে, কী কী ফিচার এবং স্পেসিফিকেশনই বা থাকতে পারে 

পোকো এক্স৬ ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পোকো এক্স৬ ফোন লঞ্চ হতে পারে রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের rebadged version হিসেবে। আর পোকো এক্স৬ প্রো মডেল লঞ্চ হতে পারে রেডমি কে৭০ই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। পোকো এক্স৬ সিরিজের ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর থাকার কথা ঘোষণা করেছে সংস্থা। ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও, অনুমান জানুয়ারি মাসেই পোকো এক্স৬ সিরিজের ফোন ভারতে লঞ্চ হতে পারে। 

পোকো সংস্থার আরও একটি ফোন সম্পর্কেও বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে

শোনা যাচ্ছে, পোকো এম৬ ৪জি মডেল লঞ্চ হতে পারে রেডমি নোট ১৩ প্রো ৪জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। পোকো এম৬ ৪জি ফোনে ৬৪ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। কালো, নীল এবং পার্পল শেডে- এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- কেমন হতে পারে রেডমি নোট ১৩ সিরিজের ফোনের দাম? র‍্যাম এবং স্টোরেজ অপশনই বা কী থাকতে পারে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget