এক্সপ্লোর

Realme 10: ভারতে লঞ্চ হল রিয়েলমির নতুন বাজেট ৪জি ফোন, দাম কত? রইল বিভিন্ন ফিচার-স্পেসিফিকেশন

Realme Smartphone: রিয়েলমি সংস্থার দাবি, এই ফোনে ৫০ শতাংশ চার্জ হতে পারে ২৮ মিনিটে। 

Realme 10: রিয়েলমি ১০ (Realme 10) ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই বাজেট স্মার্টফোন একটি ৪জি মডেল (4G Phone)। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম যুক্ত রয়েছে। রিয়েলমি ১০ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর সঙ্গে আছে ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

রিয়েলমি ১০ ফোনের দাম

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। আগামী ১৫ জানুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। রিয়েলমি ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এই মডেলে ১০০০ টাকা ছাড় থাকতে পারে বলে শোনা গিয়েছে। এছাড়াও রিয়েলমি ১০ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। Clash White এবং Rush Black- এই দুই রঙে রিয়েলমির নতুন ফোন লঞ্চ হয়েছে।

রিয়েলমি ১০ ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার

  • এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে রয়েছে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। 
  • রিয়েলমির এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেনসর। 
  • রিয়েলমি সংস্থার দাবি, এই ফোনে ৫০ শতাংশ চার্জ হতে পারে ২৮ মিনিটে। 

Redmi Note 12 Series: ভারতে লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১২ ৫জি সিরিজ (Redmi Note 12 5G)। এই স্মার্টফোন সিরিজে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G), রেডমি নোট ১২ প্রো ৫জি Redmi Note 12 Pro 5G এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি- (Redmi Note 12 5G ProPlus)এই তিনটি মডেল লঞ্চ হয়েছে। 

Oppo A78 5G: নতুন বছরে ভারতে আসছে ওপ্পো 'এ' সিরিজের ফোন ওপ্পো এ৭৮ ৫জি। ওপ্পো 'এ' সিরিজের আসন্ন ফোনে থাকতে পারে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স থাকতে পারে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget