এক্সপ্লোর

Realme Smartphones: রিয়েলমি ১২ ৫জি কিংবা রিয়েলমি ১২ প্লাস ৫জি কিনবেন ভাবছেন? বিশদে দেখে নিন ফিচার

Realme 12 5G and Realme 12 Plus 5G: রিয়েলমির এই দুই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, একনজরে তা দেখে নিন।

Realme Smartphones: রিয়েলমি ১২ ৫জি (Realme 12 5G) এবং রিয়েলমি ১২ প্লাস ৫জি- (Realme 12 Plus 5G) এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে একই দিনে। ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকে এই দুই ফোনে বেশ কিছু মিল রয়েছে। তবে কয়েকটি ফিচার এবং স্পেসিফিকেশন আবার আলাদাও রয়েছে। যাঁরা রিয়েলমির এই দুই নতুন ফোনের মধ্যে একটি মডেল কেনার পরিকল্পনা করেছেন তাঁরা ফোন কেনার আগে বিশদে এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।

রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন 

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ এবং realme UI 5.0 skin- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। তিন বছরের সফটওয়্যার আপডেট এবং দু'বছরের সিকিউরিটি আপডেট পাবেন ইউজাররা। 
  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে রয়েছে একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। ডায়নামিক র‍্যাম ফিচারের সাহায্যে এই ফোনের র‍্যামের পরিমাণ প্রায় ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনে রয়েছে Rainwater Smart Touch ফিচারের সাপোর্ট। বৃষ্টির মধ্যে কিংবা ভেজা হাতে এই ফোন ব্যবহার করলে যাতে টাচ ইনপুট ভালভাবে করা যায় সেই জন্যই রাখা হয়েছে এই ফিচার।
  • ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি সেনসরের (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত) সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত) এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফাস্ট চার্জিংয়ের সাহায্যে রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৪৮ মিনিট। এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে। ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট এই ডিভাইস সহজে ধুলো কিংবা জলে নষ্ট হবে না। 
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের ওজন আনুমানিক ১৯০ গ্রাম। 

রিয়েলমি ১২ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনের মতোই ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনেও। একই সফটওয়ারের সাপোর্টে পরিচালিত হবে এই মডেলও। 
  • এই বেস মডেলে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এখানে রয়েছে একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। 
  • এই ফোনেও রয়েছে ডায়নামিক র‍্যাম এক্সপ্যানশন ফিচারের সাপোর্ট যার সাহায্যে ফোনের না ব্যবহার হওয়া ইন্টারনাল স্টোরেজের মাধ্যমে র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। 
  • রিয়েলমি ১২ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর যা 3x in-sensor zoom যুক্ত। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং আরও একটি ২ মেগাপিক্সেলের সেনসর। স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। 
  • এই ফোনেও রয়েছে ৫০০০ এমএএচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। ফোনের ওজন প্রায় ১৮৮ গ্রাম। 

আরও পড়ুন- রিয়েলমি ১২ ৫জি এবং রিয়েলমি ১২ প্লাস ৫জি লঞ্চ হল ভারতে, দাম কত? কী কী অফার পাবেন?

সেরা শিরোনাম

Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১

ভিডিও

Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget