এক্সপ্লোর

Realme Smartphone: রিয়েলমি ১২ প্রো প্লাস- কেমন দেখতে হবে এই ফোন? কী কী ফিচার থাকতে পারে? প্রকাশ্যে ভিডিও

Realme 12 Pro Plus 5G: রিয়েলমির এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকরে পারে বলে শোনা গিয়েছে। এই ফোনের খুঁটিনাটি অনেক তথ্যই এখনও ফাঁস হওয়া বাকি রয়েছে। 

Realme Smartphone: রিয়েলমি ১২ প্রো প্লাস (Realme 12 ProPlus) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে জানুয়ারি মাসের পরে, সম্ভবত ফেব্রুয়ারিতে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন (Design and Specifications) প্রকাশ্যে এসেছে। একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে এইসব তথ্য ফাঁস হয়েছে। বলা হচ্ছে, এই ভিডিও একটি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। রিয়েলমি ১২ প্রো প্লাস মডেল দুটো রঙে লঞ্চ হবে বলে দেখা গিয়েছে ওই ভিডিওতে। সেখানে থাকবে একটি কার্ভড AMOLED ডিসপ্লে। রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে। 

বেজ কালার এবং নীল রঙের শেডে লঞ্চ হতে পারে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোন। এই মডেলে থাকতে পারে একটি লেদার-লাইক ফিনিশ। ফোনের রেয়ার প্যানেলে বাঁদিকের নীচের অংশে থাকবে সংস্থার লোগো। আর ফোনের ব্যাক প্যানেলের মাঝ-বরাবর উপর থেকে নীচের দিকে থাকবে একটি মেটালিক ব্যান্ড। ইউটিউবের ভিডিও অনুসারে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে ৬.৭ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও ফোনের কার্ভড এজ গুলিতে নোটিফিকেশন অ্যালার্টের ক্ষেত্রে অ্যানিমেশনের সাপোর্ট রয়েছে। ফোনের ডানদিকের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। ফোনের নীচের অংশে রয়েছে সিম ট্রে, ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি স্পিকার। 

রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনের রেয়ার প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। এখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। তৃতীয় ক্যামেরা সেনসরটি হল টেলিফটো ক্যামেরা। রিয়েলমির এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকতে চলেছে। তার সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকতে চলেছে। Realme UI 5- এর সাপোর্ট রয়েছে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে। রিয়েলমির এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকরে পারে বলে শোনা গিয়েছে। এই ফোনের খুঁটিনাটি অনেক তথ্যই এখনও ফাঁস হওয়া বাকি রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের বেশিরভাগেরই অনুমান লঞ্চের দিন যত এগিয়ে আসবে ফোন সম্পর্কে তত বেশি তথ্য প্রকাশ্যে আসবে। প্রসঙ্গত উল্লেখ্য রিয়েলমি ১২ প্রো প্লাস ফোন ভারতে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। 

আরও পড়ুন- পোকো এম৬ প্রো ফোনের ৪জি মডেল লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে, কী কী ফিচার রয়েছে এই ফোনে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget