এক্সপ্লোর

Realme Phones: ভারতে হাজির রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোন, দাম কত? কেনার আগে দেখে নিন ফিচার

Realme 13 Pro Plus: রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার এবং হাই রেজোলিউশনের অডিও সাপোর্ট।

Realme Phones: রিয়েলমি ১৩ প্রো সিরিজের (Realme 13 Pro Series) দুটো ফোন লঞ্চ হয়েছে ভারতে। একটি বেস বা ভ্যানিলা মডেল রিয়েলমি ১৩ প্রো (Realme 13 Pro)। অন্যটি রিয়েলমি ১৩ প্রো প্লাস (Realme 13 Pro Plus) ফোন। এই প্রো মডেলে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনের দাম 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট যার দাম ৩৬,৯৯৯ টাকা। এমারেল্ট গ্রিন এবং মনেট গোল্ড- এই দুই রঙে রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোন লঞ্চ হয়েছে ভারতে। 

রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে কী কী ফিচার রয়েছে 

  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাহায্যে। 
  • এই ফোনের স্ক্রিন আসলে একটি AMOLED ডিসপ্লে যার সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি অক্টা-কোর ৪এনএম প্রসেসর রয়েছে এই ফোনে। 
  • রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত) আরও একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। 
  • এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ক্যামেরা সেনসরে যুক্ত রয়েছে এআই ফিচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত আধুনিক ফিচারের সাপোর্ট। 
  • রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার এবং হাই রেজোলিউশনের অডিও সাপোর্ট। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। 
  • এই ফোনে SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- বিএসএনএল- এর ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান, মেয়াদ প্রায় ৪ মাস, আর কী কী সুবিধা রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget