এক্সপ্লোর

Realme Phones: রিয়েলমি ১৪টি ফোন কবে লঞ্চ হতে চলেছে ভারতে? কী কী ফিচার থাকতে চলেছে এই ফোনে? দাম কত হতে পারে?

Realme 14T Phone: রিয়েলমি ১৪টি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৫ এপ্রিল, দুপুর ১২টায়। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে।

Realme Phones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন ফোন (Realme Phones)। এবার আসছে রিয়েলমি ১৪টি ফোন (Realme 14T Phone)। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের ডিজাইন এবং রং প্রকাশ্যে এসেছে। রিয়েলমি ১৪টি ফোনের বেশ কয়েকটি ফিচার সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। এর পাশাপাশি আন্দাজ পাওয়া গিয়েছে ফোনের দাম সম্পর্কেও। এই বছরের শুরুর দিকে রিয়েলমি ১৪ প্রো সিরিজ লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোনও। এর আগে গতবছর ডিসেম্বর মাসে রিয়েলমি ১৪এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। 

ভারতে রিয়েলমি ১৪টি ফোন কবে লঞ্চ হবে, কী কী রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে, কোথা থেকে কেনা যাবে, দেখে নিন 

রিয়েলমি ১৪টি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৫ এপ্রিল, দুপুর ১২টায়। এক্স পোস্টে রিয়েলমি সংস্থা এই তথ্য ঘোষণা করেছে। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে। স্যাটিন ইঙ্ক, সিল্কেন গ্রিন এবং ভায়োলেট গ্রেস - এই তিন রঙে রিয়েলমি ১৪টি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। 

রিয়েলমি ১৪টি ফোনের ডিজাইন কেমন হতে চলেছে, কী কী ফিচার থাকতে চলেছে এই ফোনে, জেনে নিন 

এই ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। ফোনের পিছনে উপরে বাঁদিকের কোণে থাকবে এই ক্যামেরা ইউনিট। এখানে দুটো ক্যামেরা সেনসর থাকতে চলেছে। আর থাকবে একটি গোলাকার এলইডি ফ্ল্যাশ ইউনিট। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। ফোনের ডানদিকের সাইডের অংশে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন থাকতে চলেছে। একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে এই ফোনে। তার উপর থাকবে হোল পাঞ্চ কাট আউট যেখানে সেলফি ক্যামেরা সেনসর সেট করা থাকবে। রিয়েলমি ১৪টি ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকতে চলেছে। 

রিয়েলমি ১৪টি ফোনে ৫০ মেগাপিক্সেলের এআই যুক্ত মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এই ফোনে। ৭.৯৭ মিলিমিটার পুরু হতে চলেছে রিয়েলমির এই ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে নষ্ট হবে না রিয়েলমি ১৪টি ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা হতে পারে। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ১৮,৯৯৯ টাকা।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget