এক্সপ্লোর

Realme 8i, Realme 8s Launch: শীঘ্রই ভারতে Realme 8s, কী নতুন ফিচার থাকছে ফোনে ?

রিয়েলমি ৮-এর নতুন মডেল আনছে কোম্পানি। টেক সাইটগুলোর মতে, এখনই Realme 8i নিয়ে ভাবছে না তারা। পরিবর্তে Realme 8s বাজারে নিয়ে আসবে চিনা টেক জায়ান্ট।

নয়া দিল্লি: টেক ব্লগারদের মধ্যে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন কোম্পানির কর্ণধার। রিয়েলমির সিইও মাধব শেঠ জানিয়েছেন, শীঘ্রই Realme 8-র উন্নত ভ্যারিয়েন্ট বাজারে আনা হচ্ছে। 

ইউটিউবে 'আস্ক মাধব' শোয়ে রিয়েলমির কর্ণধার বলেন, ''Realme 8 ফোনের প্রযুক্তিগত উন্নয়ন করা হচ্ছে। শীঘ্রই বাজারে আসতে পারে এই ফোন। আপনারা Realme 8s না Realme 8i কোন ফোন আগে মার্কেটে দেখতে চান ?'' এর বাইরে অবশ্য নতুন মডেলের বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি। তবে টেক সাইটগুলোর মতে, এখনই Realme 8i নিয়ে ভাবছে না কোম্পানি। পরিবর্তে Realme 8s বাজারে নিয়ে আসবে চিনা টেক জায়ান্ট।

অফিসিয়াল লঞ্চ হওয়ার আগেই প্রকাশ্যে এসে গেছে ফোনের কিছু স্পেসিফিকেশন। টেক ব্লগাররা জানাচ্ছেন, Realme 8i-এর সঙ্গেই ভারতের লঞ্চ হতে পারে Realme 8s। এবার মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট নতুন মডেলে দিতে পারে কোম্পানি। আগের ভার্সনে মিডিয়াটেকের ৮০০ চিপসেট দিয়েছিল রিয়েলমি। এবার ৯০ হার্টজের ডিসপ্লের সঙ্গে দেওয়া হতে পারে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।

91Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, Realme 8-এর মতোই দেখতে হবে নতুন Realme 8s মডেল। যার ভলিউম রকার দেওয়া হয়েছে ফোনের বাঁ দিকে। ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনে। টিপস্টার স্টিভ হেমারস্টোফারের ট্যুইট উল্লেখ করে এই খবর জানিয়েছে 91Mobiles। ফাঁস হওয়া ছবি বলছে, হাল্কা বেগুনি রঙে আসতে চলেছে এই নয়া ফোন।

Realme 8s-এর স্পেসিফিকেশন

ফোনের ফাঁস হওয়া তথ্য সত্যি হলে এবারও অ্যান্ড্রয়েড ১১-এ চলবে ফোন। নতুন মডেলের ডিসপ্লে হতে পারে ৬.৫ ইঞ্চি। ৯০ হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হবে ফোনে। ৬ জিবি ও ৮ জিবি অপশনে পাওয়া যাবে ফোন। ফোনের লিকড ইমেজ দেখে মনে হচ্ছে, নতুন মডেলে তিনটে ক্যামেরা দিয়েছে চিনা কোম্পানি। ফোনে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। আরও দুটো ক্যামেরার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। খবর সত্যি হলে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে Realme 8s-এ। ১২৮ ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে আসতে পারে 
নতুন মডেল।

ইউএসবি পোর্ট সি ছাড়াও ফোনে থাকতে পারে ৩.৫ এমএম-এর হেডফোন জ্যাক। এখানেই শেষ নয়, এবার ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ডার্ট ফাস্ট চার্জার দিতে পারে কোম্পানি। তবে এতকিছু জানালেও ফোনের দাম সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি টেক সাইটে। টেক ব্লগারদের মতে, নতুন মডেলের মাধ্যমে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ৫জি ফোন দিতে চলেছে কোম্পানি।

 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget