এক্সপ্লোর

Realme Book laptop launch : ফোনের পর এবার ল্যাপটপ, শীঘ্রই বাজারে আসছে রিয়েলমি বুক

ইউরোপের বাজারে রিয়েলমি জিটি ৫জি লঞ্চের সময় ল্যাপটপের টিজার ছেড়েছিল কোম্পানি। সেই সূত্র ধরেই এবার বাজারে আসতে চলেছে রিয়েলমির প্রথম ল্যাপটপ। বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়েছে রিয়েলমির সেই ল্যাপটপের ছবি।

নয়াদিল্লি: ফোনের বাজারে জনপ্রিয়তা এসেছিল আগেই। এবার ফোনের পর ল্যাপটপ আনতে চলেছে রিয়েলমি।শীঘ্রই বাজারে আসছে রিয়েলমি বুক ল্যাপটপ।

ফোনের পাশাপাশি নতুন কিছু প্রোডাক্ট লঞ্চের ইঙ্গিত দিয়েছিল আগেই। ইউরোপের বাজারে রিয়েলমি জিটি ৫জি লঞ্চের সময় ল্যাপটপের টিজার ছেড়েছিল কোম্পানি। সেই সূত্র ধরেই এবার বাজারে আসতে চলেছে রিয়েলমির প্রথম ল্যাপটপ। বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়েছে রিয়েলমির সেই ল্যাপটপের ছবি। যদিও রিয়েলমি বুকের স্পেশিফিকেশনের বিষয়ে তেমন কিছু প্রকাশ্যে আসেনি। তবে রিয়েলমি যে ম্যাকবুকের আদলে এই ল্যাপটপ আনতে চলেছে সেই বিষয়ে নিশ্চিত টেক ব্লগাররা।

টিজার ইমেজে দেখা যাচ্ছে, নয়া ল্যাপটপে ব্রাসড অ্যালুমিনিয়াম ফিনিস দিয়েছে রিয়েলমি। সাধারণত ম্যাকবুকের টপে যে ফিনিস দেখা যায়। অ্যাপলের মতোই বড় ট্র্যাকপ্যাড রয়েছে রিয়েলমি বুকে। আগামী অগস্টেই বাজারে আসতে পারে এই ল্যাপটপ।

রিয়েলমি বুকের স্পেকস ও ফিচার

টেক সাইটগুলির মধ্যে প্রথমে অ্যান্ড্রয়েড অথরিটির কাছেই রিয়েলমি বুকের লাইভ পিকচার দেখা যায়। একমাস পর এখন গিজনেটেও দেখা গিয়েছে কিছু ছবি। যা দেখে ল্যাপটপের বিষয়ে কিছুটা ধারণা করা গিয়েছে। ইতিমধ্যেই রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও মাধব শেঠ তার চ্যানেলের টুইটার হ্যান্ডেলে ল্যাপটপের বিষয়ে টিজার ছেড়েছেন। যাতে ল্যাপটপের স্লিম প্রোফাইলকেই বেশি হাইলাইট করা হয়েছে।

এখানেই শেষ নয়। রিয়েলমির ল্যাপবুকের ছবি ছেড়েছেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ওয়াং দেই ডেরেক। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, ম্যাকবুকের আদলের এই নতুন ল্যাপটপ আনছে রিয়েলমি। ডিসপ্লেতে মিনিমাম বেজেল ছাড়াও লিডে কোম্পানির লোগো রাখা হয়েছে ম্যাকবুকের মতোই। পাওয়ার বাটনেই দুবার ট্যাপ করলে তা ফিঙ্গারপ্রিন্ট রিডারের কাজ করবে।

ল্যাপটপের সম্ভাব্য দাম

নতুন ল্যাপটপে ইউএসবি এ-র পাশাপাশি ইউএসবি টাইপ-সি পোর্টও দেওয়া হয়েছে বলে ধারণা। নতুন ডিভাইসে ১৪ ইঞ্চির ফুল এইচডি অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে দিতে পারে কোম্পানি। উইন্ডোজের লেটেস্ট ১১ জেনারেশন আই-৫ বা আই-৩ প্রসেসর দেওয়া হতে পারে ল্যাপটপে। টেক ব্লগারদের মতে, ৪০,০০০টাকা দাম হতে পারে রিয়েলমি বুকের।তবে তা নির্ভর করবে ভ্যারিয়েন্টের ওপর।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget