এক্সপ্লোর

Gadgets: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি বাডস টি১১০ ইয়ারবাডস, সঙ্গে হাজির নতুন ট্যাব, দাম কত?

Realme Gadgets: রিয়েলমির ইয়ারবাডসের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি প্যাড ২ ওয়াই-ফাই ওনলি ভ্যারিয়েন্ট।

Gadgets: ভারতে রিয়েলমি পি১ ৫জি সিরিজের (Realme P1 5G Series) ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এই স্মার্টফোন সিরিজের সঙ্গেই ভারতে রিয়েলমি বাডস টি১১০- (Realme Buds T110) এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে দেশে। এছাড়াও লঞ্চ হয়েছে রিয়েলমি প্যাড ২ ওয়াই-ফাই ওনলি মডেল (Realme Pad 2 Wi-Fi Only)। জানা গিয়েছে, রিয়েলমি বাডস টি১১০ ইয়ারবাডসে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন (ENC) ফিচারের সাপোর্ট। এছাড়াও এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডস। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির এই ইয়ারবাডস। 

ভারতে রিয়েলমি বাডস টি১১০ এবং রিয়েলমি প্যাড ২ ওয়াই-ফাই - এই দুই ডিভাইসের দাম কত 

রিয়েলমি বাডস টি১১০ ইয়ারবাডস ভারতে কেনা যাবে ১২৯৯ টাকায়। এই ইয়ারফোন দেশে লঞ্চ হয়েছে Country Green, Jazz Blue এবং Punk Black - এই তিনটি রঙে। অন্যদিকে রিয়েলমি প্যাড ২ ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এই মডেলে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। Imagination Grey এবং Inspiration Green- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি প্যাড ২ ওয়াই-ফাই ভ্যারিয়েন্ট। আগামী ১৯ এপ্রিল বেলা ১২টা থেকে এই দুই ডিভাইসের বিক্রি শুরু হবে ভারতে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। 

রিয়েলমি বাডস টি১১০ - এই ইয়ারবাডসে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে 

  • ১০ মিলিমিটারের একটি ডায়নামিক bass driver  রয়েছে এই ইয়ারবাডসে। এখানে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। 
  • এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটির সাপোর্ট। এটি একটি স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। 
  • এই ইয়ারবাডসের চার্জিং কেসে রয়েছে ৪৬০ এমএএইচ ব্যাটারি। প্রতিটি ইয়ারবাডসে রয়েছে ৪০ এমএএইচ ব্যাটারি। এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু না থাকলে এবং একবার পুরো চার্জ দিলে, চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে ৩৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকতে পারে। 

রিয়েলমি প্যাড ২ ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন 

  • এখানে ১১.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ট্যাব পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Realme UI 4.0- এর সাহায্যে।
  • এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। এর সঙ্গে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • এই ট্যাবে ৮ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে।
  • রিয়েলমির এই ট্যাবে রয়েছে ৮৩৬০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে ৩৩ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে।
  • এছাড়াও রয়েছে Dolby Atmos কোয়াড স্পিকার। 

আরও পড়ুন- আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কারা হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছেন? দেখা যাবে নতুন ফিচারের সাহায্যে 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget