এক্সপ্লোর

WhatsApp: আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কারা হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছেন? দেখা যাবে নতুন ফিচারের সাহায্যে

WhatsApp Features: আপাতত অ্যান্ড্রয়েড মাধ্যমেই এই ফিচার নিয়ে কাজকর্ম শুরু হয়েছে। বিটা ভার্সানে নির্দিষ্ট সংখ্যক ইউজারদের ক্ষেত্রে উপলব্ধও হয়েছে এই ফিচার। তবে সকলের জন্য এখনও চালু হয়নি।

WhatsApp: বিগত কয়েকমাসে একাধিক ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp Features) সংস্থা। সম্প্রতি একটি নতুন ফিচারের কথা প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা এখন এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে ইউজার দেখতে পাবেন তাঁর কনট্যাক্ট লিস্টে থাকা কারা সম্প্রতি অনলাইন রয়েছেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। তারা একটি স্ক্রিনশট প্রকাশ্যে এনেছে। সেখানে একটি কনট্যাক্টের তালিকা রয়েছে। যারা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ রয়েছেন তাঁদের নাম দেখা যাবে এই তালিকায়। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে এই ফিচার চালু হলে তা ইউজারদের জন্য কার্যকরী হবে। কখনও প্রয়োজন হলে এই তালিকা থেকেই দেখে নেওয়া যাবে কারা সেই নির্দিষ্ট সময়ে অনলাইন রয়েছে। ফলে আপনি বুঝতে পারবেন কাদের মেসেজ করলে জবাব পেতে পারেন। কিংবা হোয়াটসঅ্যাপে ফোন করলে তার উত্তর পেতে পারেন। ইউজারকে খুঁজে দেখতে হবে না তাঁর হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা কারা অনলাইন আছেন। তার ফলে প্রয়োজনের ক্ষেত্রে কিছুটা সময় বাঁচানো সম্ভব হবে। 

আপাতত অ্যান্ড্রয়েড মাধ্যমেই এই ফিচার নিয়ে কাজকর্ম শুরু হয়েছে। বিটা ভার্সানে নির্দিষ্ট সংখ্যক ইউজারদের ক্ষেত্রে উপলব্ধও হয়েছে এই ফিচার। তবে সকলের জন্য এখনও চালু হয়নি। যদিও বিটা টেস্টারদের কাছে যখন এই ফিচার পৌঁছে গিয়েছে, অনুমান হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে বেশি দেরি নেই। আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার কবে লঞ্চ হতে পারে, আদৌ লঞ্চ হবে কিনা, সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। 
 
হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে এআই যুক্ত চ্যাটবোট, ইউজাররা কী কী সুবিধা পাবেন 
 
নির্দিষ্ট ইউজারদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে মেটা এআই চ্যাটবোট (Meta AI Chatbot) ফিচার। হোয়াটসঅ্যাপের সার্চ বার (Search Bar) সেকশনে দেখা দেখা যাবে এই ফিচার। ইউজাররা চাইলে মেটা এআই চ্যাটবোটের মাধ্যমের তাঁদের যাবতীয় জিজ্ঞাসা বা প্রশ্ন করতে পারেন। আর্টিফিশিয়াল ইটেলিজেন্স (Artificial Itelligence) প্রযুক্তি যুক্ত এই ফিচার কাজ করবে চ্যাটজিপিটি- র মতো। হোয়াটসঅ্যাপের মতো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও মেটা এআই চ্যাটবোটের সাপোর্ট লক্ষ্য করা যাবে। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে ডিএম বা ডিরেক্ট মেসেজ ফিচারের ক্ষেত্রে নতুন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। ইনস্টাগ্রামে ডিএম সেকশনের সার্চ বারে এইআই চ্যাটবোট খুঁজে পাবেন ইউজাররা। 
 
 
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget