এক্সপ্লোর

Realme TWS Earbuds: রিয়েলমির নতুন ইয়ারবাডস আসছে ভারতে, ১০ মিনিট চার্জ দিলে চলবে ১০ ঘণ্টা !

Realme Bus Air 7: রিয়েলমি বাডস এয়ার ৭ মডেলে ৫২ ডেসিবেল পর্যন্ত কাজ করবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বা এএনসি ফিচার। ছয়টি মাইক যুক্ত একটি সেটআপ থাকছে এই ইয়ারবাডসে যেখানে কল নয়েজ ক্যানসেলেশন কাজ করবে। 

Realme TWS Earbuds: রিয়েলমি সংস্থা ভারতে নতুন ইয়ারবাডস লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৭ মডেল। আগামী ১৯ মার্চ দুপুর ১২টায় এই ইয়ারবাডস লঞ্চের কথা রয়েছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি - এই দুই ফোনের সঙ্গে। রিয়েলমির নতুন ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে ৫২ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে বলে দাবি করেছে সংস্থা। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। রিয়েলমি বাডস এয়ার ৬ - এর সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৭ - এই ইয়ারবাডসটি। ভারতে লঞ্চের পর রিয়েলমি বাডস এয়ার ৭ মডেল অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে। 

কেমন হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৭ - এই ইয়ারবাডসটি 

  • ক্রিস্টাল অ্যালয় ডিজাইন থাকতে চলেছে এই ইয়ারবাডসে। এটি আইপি৫৫ রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। আইভরি গোল্ড, ল্যাভেন্ডার পার্পল এবং মস গ্রিন- এই তিন রঙে রিয়েলমি বাডস এয়ার ৭ লঞ্চ হতে চলেছে ভারতে। 
  • রিয়েলমি বাডস এয়ার ৭ মডেলে ৫২ ডেসিবেল পর্যন্ত কাজ করবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বা এএনসি ফিচার। ছয়টি মাইক যুক্ত একটি সেটআপ থাকছে এই ইয়ারবাডসে যেখানে কল নয়েজ ক্যানসেলেশন ফিচার কাজ করবে। 
  • রিয়েলমির আসন্ন ইয়ারবাডসে রয়েছে ১২.৪ মিলিমিটারের deep bass driver এবং সেখানে হাই রেজোলিউশনেও অডিও সাপোর্ট পাবেন ইউজাররা। এর সঙ্গে ২৬০ ডিগ্রি spatial audio এবং LHDC 5.0 টেকনোলজির সাপোর্ট থাকছে। 
  • রিয়েলমি বাডস এয়ার ৭ - এই ইয়ারবাডসে মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই ইয়ারফোন চালু থাকবে প্রায় ১০ ঘণ্টা। 

ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি- এই দুই ফোন। দেশে যে এই দুই ফোন লঞ্চ হবে তা আগেই ঘোষণা করেছিল রিয়েলমি সংস্থা। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ। জানা গিয়েছে, রিয়েলমি সংস্থার এই দুই ৫জি ফোন মার্চ মাসেই ভারতে লঞ্চ হবে। জানা গিয়েছে, আগামী ১৯ মার্চ ভারতে লঞ্চ হবে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি, এই দুই ফোন। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ই-স্টোর থেকে। এর আগে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি পি৩ প্রো ৫জি এবং রিয়েলমি পি৩এক্স ৫জি- এই দুই ফোন। সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি- এই দুই ফোনের। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget