এক্সপ্লোর

Realme Smartphone: রিয়েলমির চমক, ডিসেম্বরে ৫জি ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে ৪জি ভ্যারিয়েন্টও

Realme C67 5G: রিয়েলমি সি৬৭ ৫জি ফোনের সঙ্গে ৪জি ফোনও একইদিনে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, রিয়েলমি সি৬৭ ৪জি ফোন সবার প্রথমে ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে।

Realme Smartphone: রিয়েলমি সি৬৭ ৫জি (Realme C67 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৪ ডিসেম্বর। ইতিমধ্যেই ফোনের ডিজাইন এবং রঙ প্রকাশ্যে এসেছে। এটি একটি বাজেট সেগমেন্ট (Budget Smartphone) মডেল হতে চলেছে বলে অনুমান। লঞ্চের পর এই ফোন রেডমি ১৩সি ৫জি (Redmi 13C 5G) মডেলের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ। রিয়েলমি সি৬৭ ৫জি ফোনের সঙ্গে সঙ্গে একটি ৪জি মডেলও (Realme C67 4G) লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। এই ৪জি ভ্যারিয়েন্টেও ৫জি ফোনের মতো লাইম গ্রিন শেড লক্ষ্য করা গিয়েছে। তবে ৫জি মডেলের তুলনায় অন্য রকমের রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে ৪জি ভ্যারিয়েন্টে। রিয়েলমি সি৬৭ ৫জি ফোনে গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। আর রিয়েলমি সি৬৭ ৪জি মডেলে দুটো লেন্স লম্বালম্বি ফোনের ব্যাক প্যানেলে সজ্জিত থাকবে বলে দেখা গিয়েছে। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে ফোনের রেয়ার প্যানেলে উপরে বাঁদিকে কোণে একটি ক্যাপস্যুলের মতো ক্যামেরা মডিউল লক্ষ্য করা গিয়েছে। একে বলে ইলিপটিকাল বা উপবৃত্তাকার ক্যামেরা ইউনিট। 

রিয়েলমি সি৬৭ ৪জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে

  • এই ফোনে IPS LCD ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। 
  • এই ফোনে একটি ৬এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। তার সঙ্গে যুক্ত থাকবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
  • রিয়েলমি সি৬৭ ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 
  • এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI- এর সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 
  • ১০৮ মেগাপিক্সেলের ISOCELL HM6 প্রাইমারি সেনসর, একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে ফোনের রেয়ার প্যানেলে।
  • ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • রিয়েলমি এই ৪জি ফোনে মিনি ক্যাপস্যুল ২.০, ডুয়াল স্পিকার, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর, এনএফসি কানেক্টিভিটি সাপোর্ট থাকতে পারে।
  • এই ফোনে একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ ধুলো এবং জলে ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। 

আরও পড়ুন- গুগলের নতুন এআই ফিচার Gemini, পাল্লা দেবে ChatGPT 4- এর সঙ্গে, শক্তিশালী করবে Bard এবং পিক্সেল ফোনকে

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget