এক্সপ্লোর

Realme Phones: ভারতে আসছে রিয়েলমি জিটি ৮ প্রো, কবে লঞ্চ? একই দিনে দেশে আসছে আরও একটি মডেল

Realme GT Series: চিনে রিয়েলমি জিটি ৮ প্রো ফোন যেভাবে লঞ্চ হয়েছে, একই ভাবে আসবে ভারতের বাজারেও, এমনটাই শোনা গিয়েছে এখনও পর্যন্ত।

Realme Phones: রিয়েলমি জিটি ৮ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এই ফোন দেশে লঞ্চ হতে পারে। চিনে এই ফোন লঞ্চ হয়েছিল ২১ অক্টবর। তার প্রায় এক মাসের মাথায় রিয়েলমি জিটি ৮ প্রো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর দুপুর ১২টায় এই ফোন দেশে লঞ্চ হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ওই একই দিনে ভারতে লঞ্চ হবে লাভা অগ্নি ৪ ফোন। 

চিনে রিয়েলমি জিটি ৮ প্রো ফোন যেভাবে লঞ্চ হয়েছে, একই ভাবে আসবে ভারতের বাজারেও, এমনটাই শোনা গিয়েছে এখনও পর্যন্ত। রিয়েলমি 'জিটি' সিরিজের এই ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচের ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও থাকতে পারে একটি 2K রেজোলিউশন যুক্ত ডিসপ্লে এবং ফ্ল্যাগশিপ ৩ এনএম অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। এর সঙ্গে থাকতে পারে একটি Hyper Vision+ AI চিপ। ভারতে লঞ্চের পর রিয়েলমি জিটি ৮ প্রো ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।

২০ নভেম্বর ভারতে লঞ্চ হবে লাভা অগ্নি ৪ ফোনও 

লাভা অগ্নি ৪ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২০ নভেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। লাভা অগ্নি ৩ ফোনের সাকসেসর হিসেবে লাভা অগ্নি ৪ ফোন লঞ্চ হতে চলেছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল লাভা অগ্নি ৩ ফোন। তার এক বছরের মধ্যে লঞ্চ হতে চলেছে সাকসেসর মডেল লাভা অগ্নি ৪ ফোন। ভারতে লাভা অগ্নি ৪ ফোনের দাম শুরু হতে পারে ৩০ হাজার টাকার কমে। বেস মডেলের দাম এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। 

লাভা অগ্নি ৪ ৫জি ফোনের ব্যাক প্যানেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশও থাকবে। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে মাঝ-বরাবর, আড়াআড়ি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। সেখানেই দুটো রেয়ার ক্যামেরা সেনসর এবং দুটো এলইডি ফ্ল্যাশ থাকবে। এক্স মাধ্যমে লাভা সংস্থা এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে। সেখানে ফোনের ক্যামেরা আইল্যান্ড দেখা গিয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট অনেকটাই নাথিং ফোন ২এ- এর মতো। 

একটি টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে লাভা অগ্নি ৪ ফোনে মেটাল বডি এবং কয়েকটি বাটন থাকবে যেখানে মেটালিক ফিনিশ লক্ষ্য করা যাবে। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির Full HD+ ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। লাভা অগ্নি ৪ ফোনে একটি ফ্ল্যাট 1.5K OLED ডিসপ্লে থাকতে চলেছে । 

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

ISF Symbol News: খাম চিহ্ন নিয়ে ISF-র মামলা খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও | ABP
CEC Gyanesh Kumar : CEC জ্ঞানেশ কুমার বিতর্কে প্রতিবাদের স্বর জোরাল করছে বিরোধীরা | ABP Ananda
Mahua Moitra News : উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ফের তলব | ABP
Suvendu Adhikari : 'দিল্লি পুলিশ ও IB-কে বলব ভাল করে নজর রাখুন', Mamata-কে আক্রমণে মুখ্যমন্ত্রী |ABP
BJP Government News : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget