এক্সপ্লোর

Realme Narzo Phones: ভারতে আসছে রিয়েলমি নারজো সিরিজের নতুন ৫জি ফোন, দাম শুরু হবে ১২ হাজার টাকার কমে

Realme Narzo 70x 5G: ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। 

Realme Narzo Phones: রিয়েলমি (Realme) সংস্থা ভারতে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে এই আভাস আগেই পাওয়া গিয়েছিল। সম্প্রতি জানা গিয়েছে, রিয়েলমি সংস্থা তাদের নারজো সিরিজের (Realme Narzo Phones) একটি ৫জি ফোন (5G Phone) ভারতে লঞ্চ করতে চলেছে।  আগামী ২৪ এপ্রিল দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি (Realme Narzo 70x 5G) ফোন। এই ফোন লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে। রিয়েলমির আসন্ন ফোনে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনের দাম ১২ হাজার টাকার কম হতে চলেছে ভারতে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে রিয়েলমির আসন্ন ফোনের টিজার দেখা গিয়েছে। অর্থাৎ দেশে লঞ্চের পর এই ফোন যে অ্যামাজন থেকে কেনা যাবে তা স্পষ্ট। 

অ্যামাজনের মাইক্রোসাইটের টিজার থেকে জানা গিয়েছে, রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনে থাকতে চলেছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোন IP54 রেটিং যুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। 

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি পি১ ৫জি সিরিজ 

এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে রিয়েলমি পি১ ৫জি (Realme P1 5G) এবং রিয়েলমি পি১ প্রো ৫জি (Realme P1 Pro 5G) - এই দু'টি ফোন। রিয়েলমি পি১ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৬,৯৯৯ টাকা। রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২২,৯৯৯ টাকা। এই দুই ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি বাডস টি১১০ ইয়ারবাডস, সঙ্গে হাজির নতুন ট্যাব, দাম কত? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget