এক্সপ্লোর

Realme Narzo Smartphones: রিয়েলমি 'নারজো' সিরিজের তৃতীয় ফোন আসছে ভারতে, কোন মডেল লঞ্চ হবে? দেখুন সম্ভাব্য দাম ও ফিচার

Realme Phones: রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো সিরিজের তৃতীয় ফোন হিসেবে।

Realme Narzo Smartphones: রিয়েলমি তাদের নারজো ৮০ সিরিজের (Realme Narzo 80 Series) আরও একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। এর আগে এপ্রিল মাসে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি এবং রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি- এই দুই ফোন দেশে লঞ্চ হয়েছে। আর এবার আসতে চলেছে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ভ্যারিয়েন্ট (Realme Narzo 80 Lite 5G)। কবে এই ফোন ভারতে লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি এখনও। তবে দুটো রঙে আর দুটো মেমোরি কনফিগারেশনে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। আর এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। ভারতে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন খুব তাড়াতাড়িই লঞ্চ হতে চলেছে। রিয়েলমি নারজো ৮০ সিরিজের এটি তৃতীয় ফোন যা ভারতে লঞ্চ হবে। 

কোন কোন ভ্যারিয়েন্টে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন লঞ্চ হতে পারে ভারতে 

৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। দুটো মডেলেই থাকবে একটি ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাপোর্ট এবং একটি মেমোরি কার্ডের স্লট। অর্থাৎ র‍্যাম এবং স্টোরেজের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো যাবে। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে র‍্যামের পরিমাণ এবং মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। 

ভারতে রিয়েলমি নারজো ৮০ সিরিজের তৃতীয় ফোনের দাম কত হতে পারে (সম্ভাব্য) 

এই ফোনের ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৯৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১১,৯৯৯ টাকা। দুই ফোনেই ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকবে। crystal purple এবং onyx black- এই দুই রঙে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন লঞ্চ হতে পারে। তবে কবে লঞ্চ হবে তা জানা যায়নি এখনও। 

কী কী ফিচার থাকতে পারে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে, লঞ্চের আগে জেনে নিন 

  • এই ফোনের এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত স্ক্রিন থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। তবে ডিসপ্লে সাইজ জানা যায়নি। 
  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথাও শোনা গিয়েছে। চার্জিং ফিচার সম্পর্কে এখনও জানা যায়নি। 
  • রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা সেনসর এবং ফ্রন্ট ক্যামেরা সেনসর সম্পর্কেও বিশেষ কিছু তথ্য প্রকাশ্যে আসেনি। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget