এক্সপ্লোর

Realme Smartphone: আরও বেশি র‍্যাম নিয়ে নতুন করে ভারতে লঞ্চ হল রিয়েলমি নারজো এন৫৩, দাম কত?

Realme Narzo N53: ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত প্রাইমারি সেনসর রয়েছে।

Realme Smartphone: চলতি বছর মে মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো এন৫৩ (Realme Narzo N53)। এই ফোন পুনরায় ভারতে লঞ্চ হয়েছে নতুন র‍্যাম ভ্যারিয়েন্ট নিয়ে। এবারের মডেলে ৮ জিবি র‍্যাম (8 GB RAM) রয়েছে। এর সঙ্গে রয়েছে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। ফেদার ব্ল্যাক এবং ফেদার গোল্ড- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৫৩ ফোন। এই মডেলে একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে। এছাড়াও আছে SuperVOOC চার্জিং সাপোর্ট। রিয়েলমি নারজো এন৫৩ ফোনে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ।

রিয়েলমি নারজো এন৫৩ ফোনের নতুন ভ্যারিয়েন্টের দাম 

ভারতে রিয়েলমি নারজো এন৫৩ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা। এর আগে লঞ্চের সময় এই ফোন বাজারে আত্মপ্রকাশ করেছিল আরও দুটো ভ্যারিয়েন্টে। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে রিয়েলমি নারজো এন৫৩ ফোন লঞ্চ হয়েছিল। এই দুই মডেলের দাম যথাক্রমে ৮৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। 

রিয়েলমি নারজো এন৫৩ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • এই ফোনে একটি অক্টা-কোর Unisoc T612 SoC প্রসেসর রয়েছে। 
  • রিয়েলমির এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Realme UI 4.0- এর সাহয্যে। 
  • রিয়েলমি নারজো এন৫৩ ফোনে রয়েছে মিনি ক্যাপস্যুল ফিচার। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত প্রাইমারি সেনসর রয়েছে।
  • ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। 
  • এই চার্জিং সিস্টেমের সাহায্যে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট, দাবি সংস্থার। 
  • এই ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এখানে ব্লুটুথ ৫.০- র সাপোর্ট রয়েছে। 
  • এছাড়াও রয়েছে জিপিএস, ৪জি কানেক্টিভিটি, টাইপ- সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। 

ভিভোর নতুন ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে

ভিভো ওয়াই২০০ (Vivo Y200 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। Jungle Green এবং Desert Gold- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০ ফোন। কেনা যাবে ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্দিষ্ট রিটেল স্টোর থেকে। 

আরও পড়ুন- ভারতে হাজির ভিভোর নতুন ৫জি ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে? দাম কত?

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget