এক্সপ্লোর

Realme Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে রিয়েলমির একটি ৫জি ফোন, র‍্যাম এবং স্টোরেজ থাকবে অনেকটাই বেশি

Realme P3 5G Phone: এর আগে ভারতে রিয়েলমি পি১ এবং রিয়েলমি পি২- এই দুই সিরিজ লঞ্চ হয়েছে। প্রথম মডেল হিসেবে লঞ্চ হয়েছিল রিয়েলমি পি১ ৫জি ফোন। রিয়েলমি পি২ সিরিজে ভারতে লঞ্চ হয়নি বেস মডেল।

Realme Smartphones: রিয়েলমি পি৩ ৫জি ফোন (Realme P3 5G Phone) খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। রিয়েলমি 'পি' সিরিজের (Realme P Series Phones) এটি তৃতীয় ফোন যা দেশে লঞ্চ হতে চলেছে। রিয়েলমি পি৩ প্রো (Realme P3 Pro) এবং রিয়েলমি পি৩ আলট্রা (Realme P3 Pro Ultra) ফোনের তালিকায় যুক্ত হবে রিয়েলমি পি৩ ৫জি স্ট্যান্ডার্ড মডেলের নাম। আনুষ্ঠানিক ভাবে ভারতে রিয়েলমি পি৩ ৫জি ফোন লঞ্চের আগে তার র‍্যাম এবং স্টোরেজ ও রং সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। 

রিয়েলমি পি৩ ৫জি ফোন ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। কমেট গ্রে এবং নেবুলা পিঙ্ক রঙে পাওয়া যাবে এই ফোন। এছাড়াও রিয়েলমি পি৩ ৫জি ফোন ৮ জিবি র‍্যামের সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনেও লঞ্চ হতে পারে। সেই মডেল কমেট গ্রে এবং স্পেস সিলভার- এই দুই রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রিয়েলমি পি৩ ৫জি ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও লঞ্চ হতে পারে ভারতে। সেক্ষেত্রে কমেট গ্রে, নেবুলা পিঙ্ক এবং স্পেস সিলভার- এই তিনটি রঙেই লঞ্চের কথা শোনা গিয়েছে। 

এর আগে ভারতে রিয়েলমি পি১ এবং রিয়েলমি পি২- এই দুই সিরিজ লঞ্চ হয়েছে। প্রথম মডেল হিসেবে লঞ্চ হয়েছিল রিয়েলমি পি১ ৫জি ফোন। অন্যদিকে রিয়েলমি পি২ সিরিজে ভারতে লঞ্চ হয়নি বেস মডেল বা ভ্যানিলা ভ্যারিয়েন্ট রিয়েলমি পি২ ৫জি ফোন। রিয়েলমি পি৩ ৫জি সিরিজের তিনটি ফোন ভারতে লঞ্চ হবে বলে এখনও পর্যন্ত শোনা গিয়েছে। তবে কবে কোন ফোন লঞ্চ হয়েছে তা নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। 

রিয়েলমি পি৩ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে। এই ফোনে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এর পাশাপাশি রিয়েলমি পি৩ আলট্রা ফোন লঞ্চেরও কথা রয়েছে জানুয়ারি মাসের শেষদিকে। এই ফোনেও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকার কথা শোনা গিয়েছে। রিয়েলমি পি৩ ৫জি ফোনের র‍্যাম, স্টোরেজ এবং রং সম্পর্কে তথ্য প্রকাশ্যে এলেও এই ফোনে কী ধরনের ফিচার থাকতে পারে তার আভাস এখনও পাওয়া যায়নি। 

আরও পড়ুন- রিয়েলমি ১৪ প্রো ৫জি সিরিজ লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কেনার সময় কী কী অফার পাবেন? 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget