এক্সপ্লোর

Realme Phone: রিয়েলমির নতুন ফোনে গেমারদের জন্য বিশেষ সুবিধা, কেমন হতে চলেছে ক্যামেরা ফিচার?

Realme Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ প্রো ৫জি- এই দুই ফোন।

Realme Phone: রিয়েলমি পি৩ সিরিজ (Realme P3 5G Series) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এখনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে এই স্মার্টফোন সিরিজ যে দ্রুত ভারতে লঞ্চ হবে সেটা স্পষ্ট। রিয়েলমি পি৩ ৫জি সিরিজে বেস মডেল বা ভ্যানিলা ফোন অর্থাৎ রিয়েলমি পি৩ ৫জি (Realme P3 5G) মডেল ছাড়াও থাকবে একটি প্রো (Realme P3 Pro 5G) মডেল। জানা গিয়েছে, দেশে লঞ্চের পর রিয়েলমি পি৩ ৫জি সিরিজের ফোন অনলাইনে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে গেমারদের জন্য থাকতে চলেছে বিশেষ সুবিধা, এমনটাই শোনা যাচ্ছে। রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত GT Boost গেমিং ফিচার থাকতে চলেছে। এর সাহায্যে ফোনে গেম খেললে ইউজারদের দারুণ অভিজ্ঞতা হবে। একে বলা হয় GT Boost গেমিং টেকনোলজি, যা আগেই ভারতে লঞ্চ হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর মাসে রিয়েলমি জিটি ৭ ফোনের হাত ধরে দেশে এসেছিল এই GT Boost গেমিং টেকনোলজি। 

ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ২৬ তারিখের মধ্যে লঞ্চ হতে পারে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোন। এই ফোন লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোনের সাকসেসর হিসেবে। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমির এই প্রো মডেল। নতুন, আধুনিক ও উন্নত গেমিং ফিচার থাকার কারণে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে গেম খেলার সময় ইউজাররা কোনও অসুবিধার সম্মুখীন হবেন না। 

রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা রয়েছে। রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে আগের বছর লঞ্চ হওয়া রিয়েলমি পি২ প্রো ফোনের থেকে আপগ্রেডেড ফিচার থাকবে। টিপস্টার মুকুল শর্মা রিয়েলমি পি৩ প্রো ফোনের ছবি এক্স মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে রেয়ার ক্যামেরা ডিজাইনের ঝলক পাওয়া গিয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটের সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ থাকতে চলেছে। গোলাকার ক্যামেরা মডিউলের মধ্যে সেনসর এবং এলইডি ফ্ল্যাশ থাকবে। ক্যামেরা সেনসর দুটি এবং এলইডি ফ্ল্যাশ সাজানো থাকবে ত্রিভুজাকারে। হাল্কা নীলচে রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোন। 

আরও পড়ুন- ভারতে আসছে আইকিউওও সংস্থার নতুন ৫জি ফোন, কোন মডেল লঞ্চ হতে চলেছে 

সেরা শিরোনাম

BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget