এক্সপ্লোর

iQOO Smartphones: ভারতে আসছে আইকিউওও সংস্থার নতুন ৫জি ফোন, কোন মডেল লঞ্চ হতে চলেছে

Smartphones: আইকিউওও জেড সিরিজের এই ফোন কবে ভারতে লঞ্চ হবে তা অবশ্য এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে এই ফোন আগে চিনে লঞ্চ হবে। তারপর আসবে ভারতে। 

iQOO Smartphones: আইকিউওও জেড১০এক্স ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোন দেশে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে এই নতুন ফোন লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর মে মাসে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে অর্থাৎ বিআইএস ওয়েবসাইটে আইকিউওও জেড১০এক্স ৫জি ফোনের নাম দেখা গিয়েছে। অতএব এটা স্পষ্ট যে ভারতে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ৫জি ফোন দেশে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। আইকিউওও জেড সিরিজের এই ফোন কবে ভারতে লঞ্চ হবে তা অবশ্য এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে এই ফোন আগে চিনে লঞ্চ হবে। তারপর আসবে ভারতে। 

আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল ১২,৯৯৯ টাকায়। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল এটি। অতএব ১৫ হাজার টাকার কমেই দাম শুরু হয়েছিল আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের। তবে এর সাকসেসর মডেল আইকিউওও জেড১০এক্স ৫জি ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া যায়নি এখনও। 

আইকিউওও সংস্থার আরও একটি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে 

ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও। এই কোম্পানির নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, এবার লঞ্চ হবে আইকিউওও নিও ১০আর মডেল। এই ফোন দেশে কবে লঞ্চ হতে চলেছে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। আইকিউওও নিও সিরিজের এই ফোনে কী কী ফিচার থাকতে পারে তার একটা আভাস আনুষ্ঠানিক লঞ্চের আগেই পাওয়া গিয়েছে। এই ফোন ভারতে লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই, এমনটাই অনুমান করা হচ্ছে। এই প্রথম আইকিউওও কোম্পানি তাদের নিও সিরিজের মধ্যে আর সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, এটি একটি ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। তবে দাম যে আকাশছোঁয়া হবে তা কিন্তু নয়। সাধারণত ফ্ল্যাগশিপ ফোন মানেই আকাশছোঁয়া দাম হয় সেই মডেলের। তবে আইকিউওও নিও ১০আর ফোনের ক্ষেত্রে তেমনটা হবে না বলেই অনুমান। 

আরও পড়ুন- মার্চের শুরুতেই লঞ্চ হতে পারে নাথিং- এর দুই ফোন, কী কী ফিচার থাকতে পারে? 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget