এক্সপ্লোর

Realme Phones: কাচের মত ব্যাক প্যানেল, নজরকাড়া ডিজাইন ও ফিচার নিয়ে ভারতে আসছে রিয়েলমির নতুন ৫জি ফোন

Realme P3 Ultra 5G Phone: রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ অথবা মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ প্রসেসর থাকতে পারে। প্রসেসরের সঙ্গে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

Realme Phones: রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোন (Realme P3 Ultra 5G Phone) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এখনও রিয়েলমি সংস্থা ফোন লঞ্চের নির্দিষ্ট তারিখ প্রকাশ করেনি। কিন্তু এই ফোন যে দেশে দ্রুত লঞ্চ হতে চলেছে সেই আভাস এক্স মাধ্যমে দিয়েছে রিয়েলমি কর্তৃপক্ষ। এর আগে রিয়েলমি পি৩ প্রো ৫জি এবং রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। তবে রিয়েলমি পি৩ ফোন আদৌ দেশে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। এক্স মাধ্যমে রিয়েলমি সংস্থা জানিয়েছে, আলট্রা ডিজাইন, আলট্রা পারফরম্যান্স, আলট্রা ক্যামেরা- এই তিন ফিচার নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোন। ইতিমধ্যেই একটি ছবিও প্রকাশ্যে এসেছে রিয়েলমির আসন্ন ফোনের। সেখানে ফোনের ডানদিকের সাইডের অংশ দেখা গিয়েছে। 

রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। আলাদা ভাবে এই দুই ক্যামেরা সেনসর রয়েছে গোলাকার ইউনিটে। ফোনের ব্যাক প্যানেলের বাঁদিকের উপরের কোণে লম্বালম্বি সাজানো রয়েছে এই দুই রেয়ার ক্যামেরা সেনসর। তৃতীয় কোনও ক্যামেরা রয়েছে কিনা তা স্পষ্ট নয়। এলইডি ফ্ল্যাশ লাইট সম্পর্কেও কিছু জানা যায়নি। অন্যদিকে ফোনের ডানদিকের সাইডের অংশে কমলা রঙের পাওয়ার বাটন এবং ফোনের ভলিউম রকার্স (আওয়াজ কমানো-বাড়ানোর বাটন) রয়েছে।

রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ অথবা মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ প্রসেসর থাকতে পারে। প্রসেসরের সঙ্গে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৫ বেসড Realme UI 6.0- এর সাহায্যে। আগে শোনা গিয়েছিল, রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনের ১২ জিবি সর্বোচ্চ ইনবিল্ট র‍্যামের সঙ্গে ২৫৬ জিবি পর্যন্ত সর্বোচ্চ অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এই ফোনে একটি গ্লাস ব্যাক প্যানেল থাকার অনুমান করা হচ্ছে। অর্থাৎ ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশ হবে কাচের মতো। ধূসর রঙে রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। 

সম্প্রতি ভারতে রিয়েলমির একটি ফোন লঞ্চ হয়েছে আগের থেকে আরও বেশি স্টোরেজ নিয়ে। রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোন এবার ভারতে নতুন করে লঞ্চ হয়েছে ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। এই মডেলে রয়েছে ১২ জিবি র‍্যামও। জানা গিয়েছে, এই মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা। 

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget