এক্সপ্লোর

Realme Phones: ১০,০০১ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে আসছে নতুন ৫জি ফোন, কোন সংস্থা আনবে এই মডেল? কবে লঞ্চ

Realme Smartphones: রিয়েলমি সংস্থার 'পি' সিরিজের একটি ফোন যে ১০,০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে তা আগেই জানা গিয়েছিল।

Realme Phones: ভারতে আসছে রিয়েলমি পি৪ পাওয়ার ৫জি ফোন। এই ফোনে ১০০০১ এমএএইচ ব্যাটারি সাপোর্ট থাকবে বলে শোনা গিয়েছে। জানুয়ারি মাসের শেষদিকে এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। তিনটে রঙে এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রিয়েলমি সংস্থার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা থেকে এই ফোন কেনা যাবে। রিয়েলমি পি৪ পাওয়ার ৫জি ফোন আগামী ২৯ জানুয়ারি দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনে ১০,০০১ এমএএইচ টাইটান ব্যাটারি থাকবে রিয়েলমি পি৪ পাওয়ার ৫জি ফোনে। রিয়েলমি সংস্থার দাবি, প্রায় ২ ঘণ্টা পর্যন্ত গেম খেলা যাবে এই ফোনে, অথচ ব্যাটারি বজায় থাকবে প্রায় ৮৬ শতাংশ। 

রিয়েলমি পি৪ পাওয়ার ৫জি ফোনে একবার পুরো চার্জ দিলে (১০০ শতাংশ) ৩২ ঘণ্টার বেশি সময় পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে। এই ফোনে একটি 4D Curve+ ডিসপ্লে থাকতে চলেছে যেখানে ইউজাররা পাবেন 1.5K রেজোলিউশনের সাপোর্ট এবং এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এই ফোনের ব্যাক প্যানেলে। চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল থাকবে ফোনের রেয়ার অয়ানেলে। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাওয়া যাবে রিয়েলমি পি৪ পাওয়ার ৫জি ফোনে। ডুয়াল টোনের রেয়ার প্যানেলে দেখা যেতে চলেছে এই ফোনে। রিয়েলমির এই ফোনে ফ্ল্যাট ফ্রেম দেখা যাবে বলেও শোনা গিয়েছে। ফোনের ডানদিকের সাইডের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন থাকবে। 

রিয়েলমি সংস্থার 'পি' সিরিজের একটি ফোন যে ১০,০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে তা আগেই জানা গিয়েছিল। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছিল। এক্স মাধ্যমে টিপস্টার যোগেশ ব্রার-ও এই ফোন সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছিলেন। এর আগে রিয়েলমি এত বড় এবং শক্তিশালী ব্যাটারি নিয়ে কোনও ফোন ভারতে লঞ্চ করেনি। এই ফোনের দাম কত হতে পারে সেই প্রসঙ্গে রিয়েলমি সংস্থা নির্দিষ্ট ভাবে কিছু ঘোষণা করেনি। 

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget