এক্সপ্লোর

Realme Phones: ভারতে আসছে রিয়েলমির নতুন ৫জি ফোন, সঙ্গে লঞ্চ হবে স্মার্টওয়াচও

Realme P4x 5G Phone: রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০০ সিরিজের চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচের ব্যাটারি।

Realme Phones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন ফোন। রিয়েলমি 'পি' সিরিজের একটি ৫জি ফোন এবার লঞ্চ হবে দেশে। জানা গিয়েছে, ডিসেম্বরের শুরুতেই ভারতে আসছে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এই ফোনের জন্য আলাদা মাইক্রোসাইট দেখা গিয়েছে ইতিমধ্যেই। আর তার থেকেই অনুমান, রিয়েলমির এই ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০০ সিরিজের চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচের ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ভারতে কবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন 

৪ ডিসেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে, বেলা ১২টায়। এর সঙ্গে রিয়েলমি ওয়াচ ৫ মডেলও লঞ্চ হবে ভারতে। আনুষ্ঠানিক লঞ্চের আগে দুই ডিভাইসেরই সম্ভাব্য ফিচার সম্পর্কে কিছু আভাস পাওয়া গিয়েছে। রিয়েলমির ফোনের মতোই স্মার্টওয়াচটিও লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা ৫জি চিপসেট। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। ১৮ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম ফিচার পাওয়া যেতে পারে এই ফোনে। আর অনবোর্ড স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি। 

রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে থাকতে চলেছে ৭০০০ এমএএইচের ব্যাটারি। একবার পুরো চার্জ দিয়ে নিলে সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে ফোন। ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। রিয়েলমির এই ফোনে ৯০ ফ্রেম পার সেকেন্ডে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম এবং ১২০ ফ্রেম পার সেকেন্ডে ফ্রি ফায়ার গেম খেলা যাবে। গেম খেললে ফোন যাতে গরম না হয় তার জন্য ৫৩০০ sq mm- এর ভেপার চেম্বার রয়েছে যা আদতে কুলিং সলিউশন। অর্থাৎ ফোনটি ঠান্ডা রাখবে। নাগাড়ে ব্যবহারের পর ফোন গরম হয়ে গেলে ভিতরের তাপ বের করে দেবে যাতে ডিভাইস ঠান্ডা থাকে। এর ফলে ফোন অনেকদিন ভাল থাকবে। সহজে নষ্ট হবে না। 

রিয়েলমি ওয়াচ ৫ 

এই স্মার্টওয়াচে ১.৯৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে চলেছে। স্কোয়ার ফ্রেমে এই স্মার্টওয়াচ লঞ্চ হবে। স্ক্রিনের উপর থাকতে চলেছে 2D ফ্ল্যাট গ্লাস কভার। একটি অ্যালুমিনিয়াম অ্যালয় ক্রাউন থাকবে এই স্মার্টওয়াচে। মেটালিক বডি ডিজাইন পাওয়া যাবে এই ডিভাইসে। মৌমাছিক চাকের আদলের ডিজাইনের স্পিকার হোল থাকতে চলেছে এই স্মার্টওয়াচে। একবার পুরো চার্জ দিলে এই স্মার্টওয়াচ ২০ দিন চলতে পারে লাইট মোডে। 

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget