এক্সপ্লোর

Realme Phones: ভারতে সস্তায় ফোন আনছে রিয়েলমি, কোন মডেল লঞ্চ হতে চলেছে দেশে?

Realme C85 5G: অনুমান করা হচ্ছে, এই ফোন ভারতে লঞ্চ হতে পারে নভেম্বর মাসের শেষদিকে কিংবা পরের মাসে অর্থাৎ ডিসেম্বরে।

Realme Phones: ভারতে আসছে রিয়েলমির নতুন ফোন। এটি একটি ৫জি ফোন হতে চলেছে। এছাড়াও জানা গিয়েছে, এই ফোন বাজেট সেগমেন্টের মডেল হতে চলেছে, অর্থাৎ দাম আকাশছোঁয়া হবে না, থাকবে সাধ্যের মধ্যেই। রিয়েলমি 'সি' সিরিজের একটি ফোন এবার আসছে ভারতে। শোনা যাচ্ছে, লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন। ভিয়েতনামে আগেই এই ফোন লঞ্চ হয়েছে। বলা হচ্ছে, রিয়েলমি ১৫এক্স ফোনের মতোই হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন। দুই ফোনের যথেষ্ট মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে রেডমি সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে ১৫সি সিরিজের ফোন এবং নোট ১৫ সিরিজের ফোন। আগামী কয়েক মাসের মধ্যে এইসব ফোন লঞ্চ হবে দেশের বাজারে। প্রো মডেল ভারতে লঞ্চের কথা শোনা গেলেও ভ্যানিলা বা বেস মডেল অর্থাৎ রিয়েলমি জিটি ৮ ফোন দেশে কবে লঞ্চ হবে তা স্পষ্ট নয়। 

রিয়েলমি সি৮৫ ৫জি ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৪৫ ওয়াটের চার্জিং স্পড। রিয়েলমি ১৫এক্স ফোনে কিন্তু রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ৬০ ওয়াটের SuperVOOC ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। অনুমান, রিয়েলমি ১৫এক্স ফোনের থেকে রিয়েলমি সি৮৫ ৫জি ফোনের দাম সামান্য হলেও কম হবে। কারণ ক্যামেরা ফিচার এবং চার্জিং ফিচারে কিছুটা পার্থক্য দেখা যাবে। 

অন্যদিকে রেডমি ১৫সি ফোনও ভারতে লঞ্চের কথা শোনা গিয়েছে। তবে এই ফোন ৪জি নাকি ৫জি, কোন ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হবে তা জানা যায়নি। নির্দিষ্ট গ্লোবাল মার্কেটে রেডমি ১৫সি ফোনের ৪জি ও ৫জি, দুটো মডেলই লঞ্চ হয়েছে। রেডমি নোট ১৫ সিরিজও ভারতে লঞ্চ হতে চলেছে। সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসে এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস, এই দুই ফোন চিনে লঞ্চ হয়েছে আগেই, এবছর অগস্ট মাসে। সম্ভবত এই দুই ফোনই আসতে চলেছে ভারতের বাজারে, আগামী বছরর অর্থাৎ ২০২ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়। রেডমি নোট ১৪ সিরিজের ফোনের সঙ্গে দামের ক্ষেত্রে মিল থাকতে পারে রেডমি নোট ১৫ সিরিজের। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget