এক্সপ্লোর

Realme Phones: রিয়েলমি নারজো এন৬৩ ফোনের বিক্রি শুরু দেশে, কী কী অফার রয়েছে?

Realme Narzo N63: ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। ভারতে রিয়েলমি নারজো এন৬৩ ফোন পাবেন Leather Blue ও Twilight Purple- এই দুই রঙে।

Realme Phones: ভারতে বিক্রি শুরু হয়েছে রিয়েলমি নারজো এন৬৩ ফোনের। চলতি মাসের শুরুতেই এই ফোন লঞ্চ হয়েছে দেশে। বাজেট রেঞ্জে এই ফোন লঞ্চ করেছে রিয়েলমি সংস্থা। ভারতে রিয়েলমি নারজো এন৬৩ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৮৪৯৯ টাকা। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। ক্রেতাদের জন্য রয়েছে বেশ কিছু অফার। সেইসব ছাড় পেলে ফোনের দাম কতটা কমছে দেখে নেওয়া যাক। 

রিয়েলমি নারজো এন৬৩ ফোন কেনার ক্ষেত্রে কী কী অফার পাবেন আপনি, দাম কতটা কমছে ফোনের, কোথা থেকে কেনা যাবে, জানুন বিস্তারিত 

৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ৫০০ টাকা ছাড় পাবেন। সেক্ষেত্রে ফোনের দাম ৮৪৯৯ টাকা থেকে কমে হবে ৭৯৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও আপনি পাবেন ৫০০ টাকা ছাড়। সেক্ষেত্রে দাম ৮৯৯৯ টাকা থেকে কমে হবে ৮৪৯৯ টাকা। আগামী ১৪ জুন পর্যন্ত এই সেল চলবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। ভারতে রিয়েলমি নারজো এন৬৩ ফোন কেনা যাবে Leather Blue এবং Twilight Purple- এই দুই রঙে। 

গতবছর অর্থাৎ ২০২৩ সালের মে মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো এন৫৩ ফোন। তারই সাকসেসর হিসেবে ভারতে এবার লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৬৩ ফোন। এছাড়াও রয়েছে এআই (AI Camera) ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। রিয়েলমির এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্টও পাবেন ইউজাররা। এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। রিয়েলমির এই ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে রয়েছে একটি Unisoc T612 প্রসেসর। এটি একটি ৪জি ফোন। 

আরও পড়ুন- মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন কবে লঞ্চ হবে ভারতে? রইল সম্ভাব্য ফিচারের তালিকা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget