এক্সপ্লোর

Realme Watch 3: ব্লুটুথ কলিং ফিচার নিয়ে রিয়েলমি ওয়াচ ৩ লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?

Smartwatch: রিয়েলমি ওয়াচ ৩- এর মূল আকর্ষণ ব্লুটুথ কলিং ফিচার। এছাড়াও কী কী ফিচার রয়েছে দেখে নিন।

Realme Watch 3: রিয়েলমি (Realme) তাদের নতুন স্মার্টওয়াচ (Smartwatch) রিয়েলমি ওয়াচ ৩ (Realme Watch 3) লঞ্চ করেছে ভারতে। দেশে এই স্মার্টওয়াচের দাম ৩৪৯৯ টাকা। তবে ইন্ট্রোডাক্টরি প্রাইস হিসেবে এই স্মার্টওয়াচ (Smartwatch) কেনা যাবে ২৯৯৯ টাকায়। আগামী ৩ অগস্ট থেকে বিক্রি শুরু হবে রিয়েলমি ওয়াচ ৩- এর। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) সঙ্গে সঙ্গে এই স্মার্টওয়াচ কেনা যাবে রিয়েলমির অনলাইন স্টোর থেকে নির্দিষ্ট কিছু দোকান থেকে।

রিয়েলমি ওয়াচ ৩- এই স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে দেখে নিন

  • রিয়েলমির এই নতুন স্মার্টওয়াচের নজরকাড়া ফিচার হল ব্লুটুথ কলিং সাপোর্ট। এছাড়াও রয়েছে একটি বিল্ট-ইন মাইক্রোফোন এবং স্পিকার সিস্টেম।
  • একবার স্মার্টফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ যুক্ত হয়ে গেলে একটি হ্যান্ডস-ফ্রি স্পিকারের মতোই কাজ করবে এই ডিভাইস। অর্থাৎ আপনার কবজিতে বাঁধা থাকা অবস্থাতেই স্পিকার হিসেবে কাজ করবে এই স্মার্টওয়াচ।
  • এই স্মার্টওয়াচে একটি ১.৮ ইঞ্চির TFT LCD Touch Screen ডিসপ্লে রয়েছে। রিয়েলমি ওয়াচ ৩ আসলে একটি IP68 রেটিং প্রাপ্ত Dust and Water Resistant ডিভাইস।
  • ইউজারের ব্লাড অক্সিজেন বা SpO2 এবং Heart Rate পরিমাপের সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও ইউজারের ওয়ার্ক আউট ট্র্যাক করার জন্য রয়েছে ১১০- এর বেশি ফিটনেস মোড।
  • একটি ৩৪০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই স্মার্টওয়াচে। একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত স্মার্টওয়াচে চার্জ থাকবে বলে জানা গিয়েছে।
  • ১০০- র বেশি ওয়াচ ফেস উপলব্ধ হবে এই স্মার্টওয়াচে।

কিছুদিন আগে ভারতে রিয়েলমি সি৩৫ ফোনের নতুন ভ্যারিয়েন্টও লঞ্চ হয়েছে। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে নতুন ফোন। গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন- এই দুই রঙে রিয়েলমি সি৩৫ ফোনের নতুন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে পারবেন আগ্রহীরা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও দুটো র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি সি৩৫ ফোন। সেক্ষেত্রে একটি মডেলে ছিল ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। আর অন্য মডেলে ছিল ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এবার ওই দুই মডেলের থেকে আর একটু উন্নত ফোন লঞ্চ করেছে রিয়েলমি সংস্থা। 

আরও পড়ুন- ১০০টি স্পোর্টস মোড, ব্লুটুথ কলিং ফিচার, ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ, দেখুন দাম ও ফিচার

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget