এক্সপ্লোর

Redmi 11 Prime 4G: ৫জি-র মতো রেডমি ১১ প্রাইমের ৪জি মডেলও লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?

Redmi Smartphone: ভারতে রেডমি ১১ প্রাইম ৫জি এবং রেডমি ১১ প্রাইম ৪ জি ফোন লঞ্চ হয়েছে একসঙ্গে।

Redmi 11 Prime 4G: ভারতে রেডমি ১১ প্রাইম ৫জি (Redmi 11 Prime 5G) ফোনের সঙ্গেই লঞ্চ হয়েছে রেডমি ১১ প্রাইম ৪জি (Redmi 11 Prime 4G)- এই ফোন। বলা হচ্ছে, রেডমি ১১ প্রাইম ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। Playful Green, Flashy Black, Peppy Purple- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১১ প্রাইম ৪জি ফোন। এই ফোনের বিক্রি কবে থেকে শুরু হবে এবং কোথা থেকে কেনা যাবে তা জানা যায়নি এখনও।

রেডমি ১১ প্রাইম ৪জি ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

  • রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের মতোই রেডমি ১১ প্রাইম ৪জি ফোনেও রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। অ্যান্ড্রয়েড ১২ এবং MIUI 13- এর সাহায্যে পরিচালিত হবে রেডমি ১১ প্রাইম ৪জি ফোন।
  • এই ৪জি ফোনেও রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিসপ্লের উপর সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্যানেল।
  • এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র‍্যাম।
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রেডমি ১১ প্রাইম ৪জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • রেডমি ১১ প্রাইম ৪জি ফোনের ১২৮ জিবি স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটার এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচার। ফোনের ওজন প্রায় ২০১ গ্রাম। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে রয়েছে ব্লুটুথ ভি ৫.১, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি, গ্লোনাস এবং আরও অনেক ফিচারের সাপোর্ট।

রেডমি ১১ প্রাইম ৫জি এবং রেডমি ১১ প্রাইম ৪জি ফোন ছাড়াও ভারতে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি আরও একটি ফোন লঞ্চ করেছে। বাজেট ফোনের সেগমেন্টে লঞ্চ হয়েছে রেডমি 'এ' সিরিজের মডেল রেডমি এ১ ফোন। রেডমি এ১ ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। ক্লাসিক ব্ল্যাক, লাইট গ্রিন এবং লাইট ব্লু রঙে লঞ্চ হয়েছে রেডমি এ১ ফোন। একটিই র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ১ ফোন। Mi.com, Mi Home এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে রেডমি এ১ ফোন কেনা যাবে। ৯ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১১ প্রাইম ৫জি, এই ফোনের দাম কত? কী কী স্পেসিফিকেশন রয়েছে

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget