এক্সপ্লোর

Redmi 11 Prime 5G: ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১১ প্রাইম ৫জি, এই ফোনের দাম কত? কী কী স্পেসিফিকেশন রয়েছে

Redmi Smartphone: তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১১ প্রাইম ৫জি ফোন। বিক্রি শুরু হতে চলেছে ৯ সেপ্টেম্বর থেকে।

Redmi Smartphone: ভারতে রেডমি ১১ প্রাইম ৫জি (Redmi 11 Prime 5G) এবং রেডমি ১১ প্রাইম ৪জি (Redmi 11 Prime 4G)- এই দুই ফোন লঞ্চ হয়েছে। বলা হচ্ছে, চলতি বছর ভারতে লঞ্চ হওয়া পোকো এম৪ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে রেডমি ১১ প্রাইম ৫জি ফোন। দেখে নেওয়া যাক এই দুই ফোনের দাম এবং বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন।

ভারতে রেডমি ১১ প্রাইম ৫জি এবং রেডমি ১১ প্রাইম ৪জি ফোনের দাম এবং উপলব্ধতা

রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৯৯৯ টাকা। Meadow Green, Chrome Silver, Thunder Black- এই তিনটি রঙে রেডমি ১১ প্রাইম ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে।

রেডমি ১১ প্রাইম ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। Playful Green, Flashy Black, Peppy Purple- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১১ প্রাইম ৪জি ফোন।

রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২ এবং MIUI 13 সাপোর্ট।
  • এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্যানেল।
  • রেডমির এই ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র‍্যাম।
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর। আর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনের ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • রেডমি ১১ প্রাইম ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সঙ্গে এই ফোনে রয়েছে ফেস আনলক ফিচারও।
  • একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে রেডমির এই ৫জি ফোনে।
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.১, টাইপ-সি ইউএসবি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, জিপিএস/এ-জিপিএস সাপোর্ট রয়েছে রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ১, দাম কত? কী কী স্পেসিফিকেশন রয়েছে

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget