এক্সপ্লোর

Redmi 12C: আরও বেশি স্টোরেজ, বাড়ছে র‍্যামের পরিমাণও, রেডমি ১২সি ভারতে আসছে নতুন ভ্যারিয়েন্টে

Redmi Smartphone: রেডমি ১২সি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট।

Redmi 12C: আরও বেশি র‍্যাম (RAM) এবং স্টোরেজ (Storage) নিয়ে ভারতে নতুন করে লঞ্চ হতে চলেছে রেডমি ১২সি (Redmi 12C) ফোন। ভারতে চলতি বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল এই ফোন। ভারতে রেডমি ১২সি ফোন লঞ্চ হয়েছিল ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে। এই দুই ফোনের দাম যথাক্রমে ৮৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। সম্প্রতি ট্যুইটে রেডমি সংস্থা জানিয়েছে, রেডমি ১২সি ফোনের নতুন মডেল আসতে চলেছে। সেখানে থাকবে আরও বেশি স্টোরেজ। আগের থেকে বাড়বে ফোনের গতি। অর্থাৎ ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি ভার্চুয়াল ভাবেও র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে। 

রেডমি ১২সি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। ম্যাট ব্ল্যাক, মিন্ট গ্রিন, রয়্যাল ব্লু, ল্যাভেন্ডার পার্পল- এই চারটি রঙে পাওয়া যাবে রেডমি ১২সি ফোন। ফ্লিপকার্ট, অ্যামাজন, Mi.com, Mi Home stores এবং অন্যান্য রিটেল দোকান থেকে কেনা যাবে এই ফোন। বলা হচ্ছে রেডমি ১২সি ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে ভার্চুয়াল ভাবে র‍্যাম বাড়ানো যাবে ৫ জিবি পর্যন্ত। 

রেডমি ১২সি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
  • রেডমি ১২সি ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। রেয়ার ক্যামেরা মডিউলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
  • ফোনের ডিসপ্লেতে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন ও এলসিডি প্যানেল। তার উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

Oppo Reno 10 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১০ সিরিজ (Oppo Reno 10 Series)। শোনা যাচ্ছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওপ্পো রেনো ১০ সিরিজ লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। এবছর মে মাসে চিনে লঞ্চ হয়েছিল। এবার আসছে ভারতে। ওপ্পো রেনো ১০ সিরিজে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১০, ওপ্পো রেনো ১০ প্রো এবং ওপ্পো রেনো ১০ প্রো প্লাস। বলা হচ্ছে, এই ফোনগুলির চিনের ভ্যারিয়েন্টে যে ধরনের প্রসেসর দেখা গিয়েছে তার থেকে আলাদা প্রসেসর থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টে। ডিজাইনের দিক থেকে দুই ফোন একই রকমের হলেও, ফারাক থাকতে পারে ক্যামেরা মডিউলে। 

আরও পড়ুন- চেক লেখার সময় এই কাজটি করলে মুহূর্তে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট!

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget