এক্সপ্লোর

Redmi A3: ১০ হাজার টাকার কমে ভারতে হাজির রেডমির নতুন ফোন, কী কী ফিচার রয়েছে?

Redmi Smartphone: রেডমি এ৩ ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, Mi.com এবং শাওমির রিটেল পার্টনার থেকে কেনা যাবে। বিক্রি শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। 

Redmi A3: ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ৩ (Redmi A3) ফোন। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬  প্রসেসর। তিনটি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। রয়েছে তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন। রেডমি 'এ' সিরিজের (Redmi A Series Phone) এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট।

রেডমি এ৩ ফোনের দাম, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে

রেডমি এ৩ ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮২৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৯২৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক, লেক ব্লু এবং অলিভ গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে রেডমি এ৩ ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, Mi.com এবং শাওমির রিটেল পার্টনার থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। 

রেডমি এ৩ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক একঝলকে 

  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)- এর সাপোর্ট রয়েছে রেডমি এ৩ ফোনে। 
  • এই ফোনে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম। ভার্চুয়াল র‍্যামেরও সাপোর্ট রয়েছে এই ফোনে। ফোএর ব্যবহার না হওয়া মেমোরির সাহায্যে ১২ জিবি পর্যন্ত র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।  
  • রেডমি এ৩ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  •  রেডমি এ৩ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোএ ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস/এ-জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেনসরের মাধ্যমে অথেনটিফিকেশন করা সম্ভব। 

আরও পড়ুন- নতুন স্মার্টওয়াচ কিনবেন ভাবছেন? পাবেন ৫০০০ টাকার কমেই, রইল তালিকা, কোথা থেকে কিনবেন?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget