এক্সপ্লোর

Redmi Note 10T 5G : বাজারে আসার আগেই জানা গেল দাম! ২০ জুলাই আসছে Redmi Note 10T 5G

গত মাসেই রাশিয়ায় আত্মপ্রকাশ করেছিল রেডিমর এই নয়া মডেল। চিনা এই ফোন নিয়ে কৌতূহল বেড়েই চলছিল টেক ব্লগারদের মধ্যে। আগামী ২০ জুলাই অ্যামাজনে পাওয়া যাবে Redmi Note 10T 5G।

নয়াদিল্লি: জল্পানার ইতি পড়েছিল কয়েকদিন আগেই। কোম্পানি জানিয়েছে, আগামী ২০ জুলাই অনলাইন বাজারে আসতে চলেছে Redmi Note 10T 5G। এবার নয়া মডেলের দামও চলে এল প্রকাশ্যে।

গত মাসেই রাশিয়ায় আত্মপ্রকাশ করেছিল রেডমির এই নয়া মডেল। তারপর থেকেই চিনের কোম্পানির এই ফোন নিয়ে কৌতূহল বেড়েই চলছিল টেক ব্লগারদের মধ্যে। শোনা যাচ্ছে, ইউরোপে রেডমি নোট ১০-এর ৫জি মডেলকেই রিব্র্যান্ডিং করে Redmi Note 10T 5G আনা হয়েছে। ভারতে ইতিমধ্যেই স্টোরেজ ভ্যারিয়েন্ট, ফোনের RAM, স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে। যেখানে বলা হয়েছে, মাত্র একটা ভ্যারিয়েন্ট নিয়েই বাজারে আসছে রেডমির নয়া এই ফোন।

Redmi Note 10T 5G সম্ভাব্য দাম

আগামী ২০ জুলাই অ্যামাজনের হাত ধরে বাজারে আসতে চলেছে রেডমির নয়া মডেল। শাওমি সেন্ট্রালের রিপোর্ট বলছে, রেডমির নয়া মডেলের দাম হতে পারে ১৪,৯৯৯ টাকা। ৪জিবি RAM-এর সঙ্গে এই ফোনে থাকতে পারে ১২৮ জিবি স্টোরেজের সুবিধে। তবে প্রথম সেলের অফার হিসাবে বেশ কিছু সুবিধা দিতে পারে রেডমি। সেই ক্ষেত্রে আরও কম টাকায় এই ফোন কিনতে পারবেন ক্রেতা। রাশিয়ায় নীল, সবুজ, ছাই রঙে এই ফোন পেয়েছেন ক্রেতারা। তাই অ্যামাজনে ২০ জুলাই Redmi Note 10T 5G-র ওই একই রঙ দেখা যাবে বলে খবর।

Redmi Note 10T 5G স্পেসিফিকেশন

টেক ব্লগারদের মতে, রাশিয়ার ফোনের সব বৈশিষ্ট্য থাকতে পারে রেডমির এই মডেলে। ৬.৫ ইঞ্চির ফোনের ডিসপ্লে থাকতে পারে Redmi Note 10T 5G-তে। ফুল এইচডির পাশাপাশি কোম্পানি দিয়েছে ৯০ হার্টজের রিফ্রেস রেট। তাই গেমারদের ক্ষেত্রে ফ্রেম ড্রপের সমস্যা হওয়ার কথা নয়। তবে এসবই জেনারেল গেমের ক্ষেত্রে। স্ন্যাপড্রাগনের পরিবর্তে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর দেওয়া হয়েছে নতুন এই মডেলে। 

কেমন ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে ?

সেলফি ছাড়া সব মিলিয়ে ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। যার প্রাইমারি সেন্সর রয়েছে ৪৮ মেগাপিক্সেলের। এ ছাড়াও দেওয়া হয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপথ শ্যুটার। ভালো সেলফি তোলার জন্য ফোনে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ২.০ অ্যাপারচারযুক্ত সেন্সর। রাশিয়ার ভ্যারিয়েন্টের স্পেকস অনুযায়ী, ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচের ব্যাটারি। যাতে থাকবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও ফোনে থাকছে ৩.৫ এমএম-এর জ্যাক।

সেরা শিরোনাম

Dating App Romance Scam: ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
Financial Fraud: ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
Nokia 300 Charge: একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget