এক্সপ্লোর

Redmi Phones: রেডমির নতুন দুই ৫জি ফোন হাজির ভারতের বাজারে, কী কী বিশেষ ফিচার রয়েছে এই মডেলগুলিতে

Redmi Note 15 Pro Series: রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে।

Redmi Phones: ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১৫ প্রো সিরিজ। এই স্মার্টফোনের সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস- এই দুই মডেল। এই দুই ফোন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসটয়ান্স ডিভাইস। অর্থাৎ জল ও ধুলোয় সহজে ফোন নষ্ট হবে না। ফ্ল্যাট ফ্রেম ডিজাইন রয়েছে এই দুই ফোনে। ব্যাক প্যানেলে পাবেন গ্লাস ডিজাইন এবং টেক্সচার যুক্ত লেদার ফিনিশ। রেডমি নোট ১৫ প্রো সিরিজের দুই ফোনেই 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়াও ইউজাররা পাবেন Dolby Atmos সাপোর্ট যুক্ত অডিও ফিচার। অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্স ভিত্তিক HyperOS 2- এর সাহায্যে পরিচালিত হবে রেডমি নোট ১৫ প্রো সিরিজের দু'টি ৫জি ফোন। 

ভারতে রেডমি নোট ১৫ প্রো সিরিজের দুই ফোনের দাম কত 

রেডমি নোট ১৫ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩১,৯৯৯ টাকা। 

রেডমি নোট ১৫ প্রো প্লাস ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল, যার দাম ৪৩,৯৯৯ টাকা। 

রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই দুই ফোনেই রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও এই দুই ফোনে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর রয়েছে। 
  • রেডমি নোট ১৫ প্রো প্লাস ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং রেডমি নোট ১৫ প্রো ফোনে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই দুই ফোনেই রয়েছে ৬.৮৩ ইঞ্চির 1.5K quad-curved AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার খাতিরে রয়েছে Gorilla Glass Victus 2 প্রোটেকশন লেয়ার। 
  • রেডমি নোট ১৫ প্রো প্লাস ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এক্স জেন ৪ চিপসেট। অন্যদিকে, রেডমি নোট ১৫ প্রো ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা চিপসেট। 
  • রেডমি নোট ১৫ প্রো প্লাস ফোনে ৬৫০০০ এমএএইচ এবং রেডমি নোট ১৫ প্রো ফোনে ৬৫৮০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে। এর সঙ্গে এই দুই ফোনেই পাবেন ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget